Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে কাজের চাপে মৃত্যু হলো BLO-র

বিজেপি স্বসিত রাজ্যে উত্তরপ্রদেশের বিজনৌরে কাজের অতিরিক্ত চাপের কারণে এক BLO-র মৃত্যু হয়েছে। মৃতের নাম শোভারানি, বয়স ৫৬ বছর। তিনি পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী হলেও ধামপুরের একটি বুথে BLO হিসেবে দায়িত্ব পালন করতেন। কয়েক দিন ধরেই তাঁকে অনেক রাত পর্যন্ত জেগে অনলাইনে এসআইআরের ফর্ম আপলোড করতে হচ্ছিল। দ্রুত কাজ শেষ করার চাপ এবং উদ্বেগে তিনি খুব মানসিক চাপের মধ্যে ছিলেন। পরিবারের লোকজন জানিয়েছেন, তাঁর ডায়াবেটিস-সহ কিছু শারীরিক সমস্যা ছিল। তবুও দায়িত্ব এড়িয়ে যাননি তিনি। সামনেই শোভারানির ছেলের বিয়ে ছিল। সেই প্রস্তুতিতেও তিনি ব্যস্ত ছিলেন। শুক্রবার রাতেও দেরি পর্যন্ত তিনি এসআইআর এনুমারেশন ফর্ম আপলোড করছিলেন। ঠিক সেই সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনা সামনে আসার পর সহকর্মীরা বলছেন, অতিরিক্ত কাজের চাপ কমাতে পদক্ষেপ নেওয়া জরুরি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories