Saturday, October 24, 2026
29 C
Kolkata

ছেলের অন্নপ্রাশনে দুস্থ মানুষদের মধ্যাহ্ন ভোজন করালেন জেলা সাংবাদিক

এনবিটিভি ডেস্ক: সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে….. এই কথাটি মহৎ তাৎপর্যপূর্ণ। তার নিদর্শন দেখা গেল পাণ্ডবেশ্বরে। ছেলের অন্নপ্রাশন, ছেলের প্রথম মুখে ভাত ,চেষ্টা করলে হয়তো প্রচুর আত্মীয়স্বজনকে জাঁকজমক আয়োজন করে খাওয়াতে পারতেন কিন্তু তিনি তা করেননি ।এই করোনা পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের ছেলের অন্নপ্রাশন উপলক্ষে প্রায় ৩০০ জন সমাজের দুস্থ ও পিছিয়ে পড়া মানুষদের মধ্যাহ্নভোজন করালেন। পশ্চিম বার্ধামসন জেলা সাংবাদিক সুভাষ ঘোরই তার ছেলের অন্নপ্রাশনে এমনই নিদর্শন রাখলেন। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বৈদ্যনাথপুর পঞ্চায়েত প্রধান জবা সাহা৷ পাণ্ডবেশ্বর সমিতি অধ্যক্ষ ও পঞ্চায়েত সদস্যদের হাত দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। উপস্থিত ছিলেন সমাজের আরো অন্যান্য ব্যক্তিত্বরা। এই মহৎ উদ্যোগকে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories