Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

ফুটপাথ দখল মুক্ত করতে উদ্যোগী হল সালানপুর পুলিশ ও প্রশাসন

উজ্জ্বল দাস, বর্ধমানঃ সালানপুরের রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত সামডি এবং পিঠাকেয়ারীর রাস্তার উপর ফুটপাতকে দখল মুক্ত করতে এবার উদ্যোগ নিল ব্লক প্রশাসন ও সালানপুর থানার পুলিশ। রবিবার সালানপুর ব্লকের বিডিও রাজেশ কুমার ও জয়েন্ট বিডিও শ্রেয়া নাগ এবং সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ মনজিৎ ধারা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র এবং শাসকদলের নেতা ভোলা সিং যৌথভাবে মিলে অভিযান চালায় সামডি ও পিঠাকেয়ারীর ফুটপাত দখল করে যেসব সবজি ব্যাবসায়ী রয়েছে তাদের সতর্ক করা হয়।বলা হয় আগামী কাল থেকে এই ফুটপাতে সবজি বিক্রি করলে পুলিশ আইনত ব্যাবস্থা নেবে। তাদের বলা হয় বাজারে গিয়ে সবজি বিক্রি করতে। তাছাড়া এলাকার যেসব দোকানদাররা অবৈধ ভাবে ফুটপাত দখল করে রেখেছে তাদেরও সতর্ক করা হয়।বলা হয় যেনো তারা নিজে থেকে ফুটপাত দখল মুক্ত করে নেয়,না হলে এবার তাদের প্রতি প্রশাসন ব্যাবস্থা নেবে।

ফুটপাত ব্যবসায়ীদের সরে যেতে বলছেন পুলিশকর্মীরা

এই প্রসঙ্গে বিডিও রাজেশ কুমার জানান অবৈধভাবে কিছু ব্যাক্তি রাস্তার ফুটপাতের উপর সবজি বিক্রি করছে।তার ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে।তাছাড়া কয়েকজন  দোকানদার ফুটপাত দখল করে সেড বানিয়ে নিয়েছে। যার ফলে তীব্র যানজট হচ্ছে তাই আজ পুলিশ,স্থানীয় নেতা ও ব্লক প্রশাসনের তরফে এক অভিযান চালানো হয়।তাদের সতর্ক করে দেওয়া হয়।না হলে আগামী দিনে আইনত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories