Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

‘প্রজাতন্ত্র বাঁচাও’ শিরোনামে পপুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস পালনের ডাক

কলকাতা প্রেস ক্লাব, এনবিটিভিঃ  পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া প্রতি বছরের ন্যায় এই বছরও আগামী ১৭ ফেব্রুয়ারী ২০২২ ‘প্রতিষ্ঠা দিবস’ পালন করতে চলেছে। আজ মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তা বিষদে জানিয়ে দেন পপুলার ফ্রন্টের রাজ্য সভাপতি ডঃ মিনারুল সেখ।

সংগঠনের রাজ্য সভাপতি বলেন, “প্রতি বছর সংগঠন প্রতিষ্ঠা দিবসে একটি বিশেষ বার্তা দেশ ও দেশবাসীর উদ্দেশ্যে দিয়ে থাকে এবং এই বছরে পপুলার ফ্রন্টের বার্তা হল ‘প্রজাতন্ত্র বাঁচাও’। এই বার্তা দেওয়ার জন্য মুর্শিদাবাদের ধূলিয়ানে ইউনিটি মার্চ, পদযাত্রা ও জন সমাবেশ করা হবে।”

উল্লেখ্য, পপুলার ফ্রন্ট একটি সামাজিক সংগঠন হিসাবে বিভিন্নভাবে যে সেবা করে থাকে সে কথাও সেদিন উল্লেখ করা হবে। করোনা মহামারীর সময়ে পপুলার ফ্রন্ট সমগ্র দেশে যে বহুমুখী সেবা প্রদান করেছে সে কথাও জনগণকে জানান হবে। দেশের সাম্প্রতিক অবস্থায় এই কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ।

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দেশের স্বার্থে উক্ত কর্মসূচিতে অংশ গ্রহন করার জন্য সকলকে বিশেষভাবে  উপস্থিত থাকার জন্য আবেদন করেন পপুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব বৃন্দ।

 এদিন সাংবাদিক সম্মেলনে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি ডঃ মিনারুল সেখ ও কলকাতা জেলা সম্পাদক নজরুল মণ্ডল সহ অন্যান্যরাও বক্তব্য রাখেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories