Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

ট্রাক চালকদের বিক্ষোভে কানাডা-যুক্তরাষ্ট্র সংযোগ সেতু বন্ধ, কানাডার রাজধানীতে জরুরি অবস্থা জারি

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যস্ততম গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং ‘অ্যাম্বাসেডর ব্রিজ’ অচল করে দিলো ভ্যাকসিন বিরোধী আন্দোলনকারীরা।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মার্কিন শহর ডেট্রয়েট থেকে উইন্ডসরে মালবাহী ট্রাকগুলোর প্রবেশাধিকার আটকে দেয়া হয়। ভারি যানবাহন নিয়ে সেখানে অবস্থান নেন ক্ষুব্ধ কানাডিয়ানরা। প্রতিদিন অন্তত ৮ হাজার পণ্যবাহী যানবাহন পারাপার হয় এই সেতু দিয়ে। যা দু’দেশের ৩২ কোটি ৩০ লাখ ডলারের বাণিজ্যের মূল সড়কপথ। বিক্ষোভকারীদের পরবর্তী টার্গেট আলবার্তা বর্ডার ক্রসিং।কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কো মেন্ডিসিনো বলেছেন, তিনি সীমান্তবর্তী শহর উইন্ডসরের মেয়র ও স্থানীয় আইন প্রণেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। কানাডার উইন্ডসর শহরের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটের সংযোগ স্থাপন করেছে অ্যাম্বাসেডর সেতুটি।এদিকে, রাজধানী অটোয়ায় বহাল রয়েছে জরুরি অবস্থা। সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। প্রায় ডজনখানেক মানুষকে গ্রেফতার করা হয়েছে। কমপক্ষে ৮০ জনের বিরুদ্ধে হয়েছে মামলা। এছাড়া হাজারের কাছাকাছি ট্রাক ও যানবাহনের চালককে জরিমানা করেছে পুলিশ। দু’সপ্তাহ ধরে ভ্যাকসিন বিরোধী আন্দোলনে উত্তাল রয়েছে কানাডা।উল্লেখ্য, কানাডার জাস্ট্রিন ট্রুডোর সরকার গত ১৫ জানুয়ারি আন্তসীমান্ত ট্রাকচালকদের জন্য করোনার টিকাসংক্রান্ত আদেশ জারি করে। এর আওতায় কানাডার যে ট্রাকচালকেরা টিকা নেননি, তাঁদের ট্রাক নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে দেশে ফেরার পর প্রতিবারই কোয়ারেন্টিনে থাকতে হবে। যুক্তরাষ্ট্র সরকারও সম্প্রতি বলেছে, সে দেশে প্রবেশের জন্য বিদেশি ট্রাকচালকদের অবশ্যই টিকা গ্রহণের প্রমাণ উপস্থাপন করতে হবে। টিকাসংক্রান্ত এমন আদেশ জারি করায় ট্রাকচালকেরা ক্ষুব্ধ হন। এরপর থেকে অটোয়ায় তুমুল বিক্ষোভ শুরু করেন তাঁরা।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories