Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

BJP তে ভাঙন অব্যাহত,CBI কে রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবহারের প্রতিবাদে দল ছাড়লেন দুই BJP নেতা

নিউজ ডেস্ক : বিজেপিতে ভাঙন অব্যাহত। গেরুয়া শিবির ত্যাগ আরো দুই বিজেপি নেতার। করোনার বাড়বাড়ন্তকে কোনো পাত্তা না দিয়ে নারদ মামলায় তৃণমূলের মন্ত্রী-বিধায়কদের গ্রেপ্তারের প্রতিবাদে দল ছাড়লেন দুই বিজেপি নেতা। তাদের দাবি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিজেপি সিবিআই কে ব্যবহার করছে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে চলেছেন দলত্যাগীরা। যদিও বিজেপিকে ‘ধান্দাবাজির দল’ বলে কটাক্ষ করেছে তৃণমূল। কয়েকদিন আগে দলত্যাগ করেছেন বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন তৃণমূলী ও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। আর এবার বিজেপি ছাড়লেন দাঁতন দক্ষিণের মন্ডল সভাপতি রঞ্জিত মল্লিক এবং দাঁতন কিষান মোর্চার সভাপতি বিকাশ দাস। তারা দুজনেই সংশ্লিষ্ট জেলা সভাপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।

দলত্যাগ নিয়ে দাঁতন কিষান মোর্চা সভাপতি বিকাশ দাস বলেন, করোনার মধ্যে যেভাবে রাজ্যের নেতা-মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে সেটা ভালো নয়। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা। অন্যদিকে, দাঁতন দক্ষিণের মন্ডল সভাপতি রঞ্জিত মল্লিক বলেন, করোনার এই পরিস্থিতিতে যেখানে গোটা রাজ্য তথা দেশ লড়াই করছে তখন এই সময়ে দায়িত্বপ্রাপ্ত নেতাদের গ্রেপ্তার করা ঠিক হয়নি, তাই এই সিদ্ধান্ত।

যদিও ওই অঞ্চলের তৃণমূল সভাপতি সুশান্ত ঘোষ বলেন, কে দল ছাড়ল, না ছাড়ল তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। ‌বিজেপি বরাবরই সন্ত্রাসবাদী, ধান্দাবাজির দল। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর বিজেপির সভাপতি সৌমেন তিওয়ারি বলেন, মনে হচ্ছে তৃণমূল নেতাদের সঙ্গে কথাবার্তা বলেই এসব করেছেন তাঁরা।

উল্লেখ্য, গত সোমবার ৪ হেভিওয়েটকে গ্রেফতার করে সিবিআই। ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি রাজ্যের মন্ত্রী এবং ফিরহাদ হাকিম আবার কলকাতার দায়িত্বে রয়েছেন। সেক্ষেত্রে কেন তাঁদের এই মুহূর্তে গ্রেফতার করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। যদিও আগামিকাল তাঁদেরকে জেল হেফাজত থেকে মুক্তি দিয়ে গৃহবন্দি অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ও বিজেপির অন্দরে অসন্তোষ দেখা দিচ্ছে। শোনা যাচ্ছে গেরুয়া শিবিরের অনেকে ইতিমধ্যেই ঘাসফুল শিবিরে ফিরতে চাইছেন। শাসক দলের সবুজ সংকেত পেলেই ফিরবেন অনেকে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories