মালদহের চাঁচলের শ্রীরামপুর ২৪১ নম্বর বুথে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, ভোটারদের বাড়িতে না গিয়ে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসেই এনিউমারেশন ফর্ম বিলি করছেন বুথ লেভেল অফিসার (BLO) অলোক চক্রবর্তী। বিজেপি প্রকাশ্যে এনে ওই ভিডিও ঘিরে সরব হয়েছে, যদিও NBTV সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
অভিযোগ খারিজ করে অলোকবাবু জানিয়েছেন, তিনি প্রধানের বাড়িতে ফর্ম বিলি নয়, বরং কাজের সুবিধার জন্য ফর্মগুলি গুছিয়ে নিচ্ছিলেন। বিজেপির অভিযোগ, রাজ্যজুড়ে BLO-দের উপর তৃণমূলের প্রভাব খাটানো হচ্ছে। পাল্টা তৃণমূলের দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যজুড়ে চলছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)। এই পর্বে BLO-রা ৪ই নভেম্বর থেকে ৪ই ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে ফর্ম পৌঁছে দিচ্ছেন।


