Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

জগনের দলের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিলেন চন্দ্রবাবু নাইডু

উত্তরপ্রদেশের পর বুলডোজার রাজনীতির তালিকায়৥ যুক্ত হলো আরেকটি রাজ্যের নাম। যুবজনা শ্রমিকা রায়তু কংগ্রেস পার্টি বা ওয়াইএসআরসিপির একটি নির্মীয়মাণ বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল রাজ্য সরকার।

শনিবার ভোরে অন্ধ্রপ্রদেশ ক্যাপিটাল রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি ওই বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।

এপিসিআরডিএ এবং মঙ্গলগিরি তাড়েপল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন যৌথ অপারেশন চালিয়ে বাড়িটি ভেঙে দেয়। এই পদক্ষেপকে  প্রতিহিংসামূলক রাজনীতির শুরু  বলে দাবি করেছে ওয়াইএসআরসিপি দলটি।

প্রশাসনের অভিযোগ, বাড়িটি বেআইনিভাবে তৈরি করা হচ্ছিল। ওখানে বাড়ি করার কোনও বৈধতা নেই।

এর প্রতিবাদে এক বিবৃতিতে দলটি জানিয়েছে, তেলুগু দেশম পার্টি প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। বাড়ি ভাঙার বিষয়ে দলের তরফে আগের দিনই হাইকোর্টে আবেদন করা হয়েছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি এক্সপোস্টে লিখেছেন, নাইডু স্বৈরতান্ত্রিক শাসকের মতো আচরণ করছেন। হাইকোর্টের নির্দেশও মানছেন না। রাজ্যে আইন ও বিচার ব্যবস্থা কি উধাও হয়ে গিয়েছে? নির্বাচনের পর থেকে রক্ত ঝরছে রাজ্যে। উনি গদিতে বসেই বুঝিয়ে দিচ্ছেন, আগামী পাঁচ বছর কীভাবে রাজ্য চালাবেন।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories