Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

তালিবানের পাশে চিন! দিচ্ছে ৩ কোটি ১০ লাখ ডলার আর্থিক সাহায্য

 

 

তালিবান সরকার গঠনের পরই আফগানিস্তানে ৩ কোটি ১০ লাখ ডলার জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে চীন। আফগানিস্তানে ২০০ মিলিয়ন ইউয়ান বা প্রায় ৩ কোটি ১০ লাখ ডলারের জরুরি সহায়তার ঘোষণা চীন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৬৪ কোটি ১৮ লাখ টাকারও বেশি। চীনা সহায়তার মধ্যে থাকবে খাবার এবং করোনাভাইরাসের ভ্যাকসিনও। খবর সিনহুয়া নিউজের।

এদিকে আফগানিস্তানে নতুন তত্ত্বাবধায়ক সরকারকে স্বাগত জানিয়েছে বেইজিং। অন্যান্য দেশ এক্ষেত্রে ধীরে চলো নীতি অনুসরণ করলেও বেইজিং বলছে, কাবুলে নতুন অন্তর্র্বতী সরকার গঠনের মাধ্যমে তিন সপ্তাহের বেশি সময় ধরে যে অরাজক পরিস্থিতির অবসান ঘটেছে তারা একে স্বাগত জানাচ্ছে। একই সঙ্গে আফগানিস্তানে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে তালিবানের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বেইজিংয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, নতুন অন্তর্র্বতীকালীন সরকার প্রতিষ্ঠা আফগানিস্তানে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ ছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র এখনই তালিবান সরকারকে স্বীকৃতি দেবে না। কিন্তু এক্ষেত্রে চীন অনেক দ্রুত পদক্ষেপ নিয়েছে।
বুধবার প্রতিবেশী পাকিস্তান, ইরান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তানের সঙ্গে একটি বৈঠকে আফগানিস্তানের জন্য সহায়তা ঘোষণা করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি জরুরি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি জানায়, আফগানিস্তানে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হলে তার ইতিবাচক প্রভাব প্রতিবেশী দেশগুলোতে পড়বে। কাজেই দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করা প্রতিবেশী দেশগুলোর দায়িত্ব এবং সে দায়িত্ব পালনের উপায় নিয়ে আলোচনা করাই এই ভার্চুয়াল বৈঠকের প্রধান উদ্দেশ্য।
ওই বৈঠকে অন্যান্য প্রতিবেশী দেশগুলোকেও আফগানিস্তানের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, তারা আফগানিস্তানে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories