Friday, March 6, 2026
32.6 C
Kolkata

প্রয়াত মোজাদ্দেদ জামান দাদা হুজুর ও পাঁচ হুজুরের স্মরণে ধর্মীয় আয়োজন, ছোট জাগুলিয়ার কাঠালিয়ায়

দত্তপুকুর থানার অন্তর্গত ছোট জাগুলিয়ার কাঠালিয়াতে সম্প্রতি অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী ঈসালে সওয়াব ও দোয়ার মাহফিল। প্রয়াত মোজাদ্দেদ জামান দাদা হুজুর ও পাঁচ হুজুরের স্মরণে এই ধর্মীয় আয়োজন করা হয়। প্রথম দিনে মক্তবের ছাত্র-ছাত্রীরা কেরাত, গজল ও ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় উত্তীর্ণদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজক মাদ্রাসাটি একটি আবাসিক হিফজুল কুরআন মাদ্রাসা। এখানে কুরআন শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্কসহ সাধারণ শিক্ষা এবং কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জুনায়েদ সিদ্দিকী আল কুরাইশী বলেন, ধর্মীয় শিক্ষার সঙ্গে কর্মমুখী শিক্ষা দিয়ে সমাজের জন্য যোগ্য মানুষ গড়ে তোলাই মাদ্রাসার লক্ষ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা শাহ সুফি তাজাম্মুল হোসেন, হাফেজ ক্বারী আশরাফ হোসেন এবং মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোজাফফর হোসেন। দ্বিতীয় দিনে হাদিস ও কুরআনের আলোকে আলোচনা হয়। শেষে আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories