Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

আফগানদের কারণে রোজা রাখবেন খ্রিস্টানরা, নির্দেশ দিলেন পোপ

আফগানিস্তানের শান্তি কামনায় বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে রোজা রাখতে ও দোয়া করার আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।রবিবার সেন্ট পিটার্সে দর্শনার্থী ও পর্যটকদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।পোপ ফ্রান্সিস বলেন, আমি সবার প্রতি আহ্বান জানিয়ে বলবো আফগান নাগরিকদের জন্য প্রয়োজনীয় সহায়তা চালু রাখতে। যেন আলোচনা এবং সহমর্মিতার মাধ্যমে শান্তি অর্জিত হয়, যা দেশটির সুন্দর ভবিষ্যতের জন্য প্রত্যাশা নিয়ে আসবে।

খ্রিস্টানদের ধর্মগুরু সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আফগানদের জন্য প্রার্থনা ও রোজা আরও বাড়াতে। এখনই এটি করার সময়। ঐতিহাসিক মুহূর্তগুলিতে আমরা উদাসীন থাকতে পারি না।

আফগানিস্তানে সাম্প্রতিক ঘটনাগুলো অত্যন্ত উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন পোপ ফ্রান্সিস। এছাড়াও গত বৃহস্পতিবার কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে হতাহতের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। উল্লেখ্য, গত সপ্তাহে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১৩ জন মার্কিন সেনাসহ প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories