Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

কেউ রেহাই পাবে না,বলেছিলেন মমতা; শীতলকুচি কাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর ৬ জনকে হাজিরার নির্দেশ দিল CID

নিউজ ডেস্ক : চতুর্থ দফার ভোট গ্রহণের সময় কোচবিহারের শীতলকুচি গুলিকাণ্ডে এবার ২ অফিসার-সহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জনকে তলব করল সিআইডি। কালই ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানায় কেন্দ্রীয় বাহিনী। তবে সেই আবেদন নাকচ করে দেয় সিআইডি। কী কারণে গুলি চালানো হয়েছিল, তা জানতেই কেন্দ্রীয় বাহিনীকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বার বার দাবি করেছেন, এই ঘটনাটি একটি সুস্পষ্ট গণহত্যা। এই ঘটনায় দোষী কাউকেই ছাড় দেওয়া হবে না বলে বার বার হুশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

গত ১০ এপ্রিল, চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচির জোর পাটকির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ভোট দিতে যাওয়া চারজন মুসলিমের। সিআইডি সূত্রে খবর, ঘটনার দিন ১২৬ নম্বর বুথে, কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ান কর্তব্যরত ছিলেন। তাঁদের মধ্যে একজন ডেপুটি কম্যাড্যান্ট, একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এবং চারজন কনস্টেবল ছিলেন।

এর আগে মাথাভাঙ্গা থানার আইসি কেও জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করে সিআইডি। তারপর ডাকা হায় ASI সুব্রত মণ্ডলকে। CID সূত্রে বলা হচ্ছে, ১০ এপ্রিল এএসআই সুব্রত মণ্ডল, কেন্দ্রীয় বাহিনীকে রাস্তা চিনিয়ে শীতলকুচির ১২৬ নম্বর বুথে নিয়ে গেছিলেন। কার নির্দেশে তিনি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গেছিলেন? কোন পরিস্থিতিতে শীতলকুচির ওই বুথে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল? পুলিশ অফিসারের কাছ থেকে তা জানতে চাওয়া হয় বলে সিআইডি সূত্রে খবর।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories