Friday, July 24, 2026
26.5 C
Kolkata

ভোটের আগে নাগরিকত্ব সংশোধনী আইন চালু

লোকসভা ভোটের আগে সারাদেশে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালু কল সরকার। বিলটি পাস হওয়ার চার বছর পর চালু হলো সিএএ।

লোকসভা ভোটের তফসিল ঘোষণার আগেই আজ সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

এর আগে গত চার বছর ধরে আইনের নিয়মবিধি তৈরির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সময় বাড়িয়ে আসছিল।

উল্লেখ্য, নরেন্দ্র মোদি সরকার আইনটি পাস করে ২০১৯ সালে। ওই আইনে বলা হয়, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, শিখ, জৈন ও পার্সিধর্মীয় সংখ্যালঘু সাম্প্রদায়িক নির্যাতন ও নিপীড়নের কারণে ভারতে চলে এসেছেন, এ আইনে তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে।

আইন পাস করার চার বছর পেরিয়ে গেলে লোকসভা ভোটের ঠিক আগে আইনটি চালু হচ্ছে। আগামীকাল মঙ্গলবার থেকেই তিন দেশ থেকে ভারতে আসা বাসিন্দারা নাগরিকত্ব পেতে আবেদন জানাতে পারবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

এদিকে রাজ্যে কিছুতেই সিএএ চালু হতে দেবেন না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আইনটি পাস হওয়ার পর থেকেই দেশজুড়ে ব্যাপক বিরোধীতা হয়েছে। দিল্লীতে দীর্ঘদিন অবরোধ হয়েছে। হয়েছে দাঙ্গাও। সংঘাতে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories