Friday, March 6, 2026
24.4 C
Kolkata

কথা রাখলেন মুখ্যমন্ত্রী! চালু হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, খুশি পড়ুয়ারা

নিউজ ডেস্ক : আরো এক নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার চালু হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ যোগাতে এই কার্ড অনেক সাহায্য করবে। এই কার্ড পেতে অনলাইনে আবেদন জানতে হবে। এই কার্ডের মাধ্যমে দশম শ্রেণীর পর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত লোন পাওয়া যাবে।

বুধবার নবান্ন থেকে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “আমরা কথা রাখি। আগেই সবুজসাথী, কন্যাশ্রী, ঐকশ্রী -সহ একাধিক প্রকল্প চালু হয়েছে। ভোটের আগে পড়ুয়াদের জন্য যে ক্রেডিট কার্ডের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা চালু করা হল। টাকার অভাবে আর কারও লেখাপড়া বন্ধ হবে না।” মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে এই কার্ড। জানা গিয়েছে,  দশম থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা, গবেষণা, ডাক্তারি পড়ার ক্ষেত্রে বিশেষ এই কার্ডের মাধ্যমে লোন পাওয়া যাবে। শুধু তাই নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, সেক্ষত্রে কোচিংএর ফি ও মেটানো যাবে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে। এছাড়া লেখা পড়ার যাবতীয় খরচ, কোর্স ফি, হস্টেল ফি, বই কেনা যাবে।  কম্পিউটার ও ল্যাপটপ কেনার ক্ষেত্রেও এই কার্ডের মাধ্যমে মিলবে ঋণ।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুধু  রাজ্য বা দেশে নয়, বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও এই কার্ড থেকে মিলবে ঋণ। ৪০ বছর বয়স পর্যন্ত এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের  সুবিধা পাওয়া যাবে।  ঋণের মেয়াদ ১৫ বছর। দশম শ্রেণি উত্তীর্ণ পড়ুয়ারা অনলাইনে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সরকারি-বেসরকারি সমস্ত ব্যাংক থেকেই মিলবে অর্থ।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছে, সবুজ সাথী প্রকল্পে ইতিমধ্য়েই ১ কোটি পড়ুয়া সাইকেল পেয়েছে।  ভোটের জন্য কিছু দিন কাজ বন্ধ ছিল, তবে তা আবার শুরু হয়েছে। চলতি বছরের নভেম্বরের মধ্যে আরও ১২ লক্ষ সাইকেল দেওয়া হবে। তাঁদের মধ্যে ২০১৯ সালের নবম শ্রেণির ৩ লক্ষ পড়ুয়া ও ২০২০ সালের ৯ লক্ষ পড়ুয়া রয়েছে। এছাড়া তরুণের স্বপ্ন প্রকল্পে এবছরে দ্বাদশ শ্রেণির সাড়ে আট লক্ষের বেশি পড়ুয়া ট্যাবের টাকা পেয়েছে। এবার যাঁরা দ্বাদশ শ্রেণিতে উঠবে, নিয়ম অনুযায়ী তারা পাবেন ট্যাবের ১০ হাজার টাকা।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories