Friday, March 6, 2026
24.4 C
Kolkata

গোমূত্র-গোবর ওষুধ নয়! গো-বলয়ে এই গর্হিত মন্তব্য করে গ্রেফতার দুই জন

নিউজ ডেস্ক : গো বলয়ে বসে গোবর এবং গোমূত্রের মতো মহৌষধীর বিরুদ্ধে মন্তব্য! গোমূত্র এবং গোবর করোনা রোগে কোনো কাজে আসে না। এটা বলার পরই জেলে যেতে হল গো বলয়ের দুই বিজ্ঞান প্রেমিককে। অন্যদিকে দিল্লিতে মোদী বিরোধী পোস্টার সাঁটানোর অভিযোগে ১৭ জন গ্রেফতার করা হয়েছে। এবার বিজেপি বিরোধী ফেসবুক পোস্টের জন্য সাংবাদিক ও রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করা হল মণিপুরে। সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম ও রাজনৈতিক কর্মী ইরেন্দ্রো লেইচমবমের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বিজেপির সহ-সভাপতি উশম দেবান ও সাধারণ সম্পাদক পি প্রেমানন্দন মিটেই।

কোভিডে আক্রান্ত হওয়ার পর ইম্ফলে মৃত্যু হয় বিজেপি সভাপতি সাইখোম টিকেন্দ্রর। তার পর ফেসবুকে কিশোরচন্দ্র ওয়াংখেম লিখেছিলেন,’গোবর ও গোমূত্র কাজ করে না। ভিত্তিহীন যুক্তি। আগামিকাল মাছ খাব।’
একইভাবে ইরেন্দ্রো লিখেছিলেন,’করোনার পথ্য গোবর ও গোমূত্র নয়। সাধারণজ্ঞান ও বিজ্ঞানেই সুস্থ হতে পারেন।’

গোবর এবং গো মূত্রের সব থেকে বড় সমর্থক বিজেপির অভিযোগের ভিত্তিতে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে কিশোরচন্দ্র ও ইরেন্দ্রোকে। ভারতীয় দণ্ডবিধির ১৫১ এ (গোষ্ঠীর মধ্যে হিংসায় প্ররোচনা) ও ৫০৫ (বি)(২) ধারায় (উস্কানি) এফআইআর দায়ের করা হয়েছে কিশোরচন্দ্র ওয়াংখেম ও রাজনৈতিক কর্মী ইরেন্দ্রো লেইচমবমের বিরুদ্ধে। তাঁদের ১৭ মে পর্যন্ত হেফাজতে নিয়েছে পুলিস।

গোমূত্র এবং গোবর বর্তমান ভারতে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসায় কোনো কাজে না আসলেও মাঝে মাঝে গোমূত্র ব্রিগেড এগিয়ে আসে করোনা রোগে গোমূত্র কত বড়ো মহৌষধি তা বোঝাতে। সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে কারাবাস করে আসা প্রজ্ঞা ঠাকুরও বলেন তার গোমূত্র সেবনের জন্য তাকে করোনা ধরতে পারেনি।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories