Wednesday, July 29, 2026
27.1 C
Kolkata

কক্সবাজার র‍্যাব ১৫ এর সফলতা।

 

 

খোরশেদ মাহমুদ
স্টাফ রিপোর্টার, এনবিটিভিনিউজ।

র‌্যাব-১৫ প্রতিষ্ঠার পর থেকে কক্সবাজারে আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ও মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কক্সবাজারে র‌্যাব-১৫ প্রতিষ্ঠার পর থেকে রোববার পর্যন্ত র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ৩০ জন নিহত হয়েছেন। এই সময়ের মধ্যে বিভিন্ন মামলায় ৬৪৪ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ৮৪টি অস্ত্র। র‌্যাব-১৫ প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের ২৬ জুলাই পর্যন্ত অভিযানিক সাফল্য ও উদ্ধারের বিষয়ে গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র‌্যাব-১৫ এই পর্যন্ত ৫১ লাখ ৬ হাজার ২৮০টি ইয়াবা, ২১ দশমিক ৭ কেজি গাঁজা, ১৭৭ বোতল ফেন্সিডিল, ৭ হাজার ৮৭৩ লিটার চোলাই মদ, ৯৯ বোতাল বিদেশী মদ ও ৩১৮ ক্যান বিয়ার। ৮৪টি অস্ত্রের মধ্যে বিদেশী পিস্তল ৮টি, ওয়ানশুটারগান ৪৮টি, ডিবিবিএল ৭টি, এসবিবিএল ৪টি, থ্রি-কোয়ার্টারগান ২টি, এলজি ১৪টি ও .১২ বোর রাইফেল ১টি।

বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়াদের মধ্যে মাদক সংক্রান্ত ৫৩২ জন, অস্ত্র সংক্রান্ত ৭৭জন এবং অনান্য মামলায় গ্রেফতার ৩৫ জন। বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ৩০ জন। এই সময়ের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ১৪টি। এতে মোট ৩০ লাখ ৩ হাজার টাকা জরিমানা ও ১১জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।

Hot this week

মিড-ডে মিলের বরাদ্দ আটকে, ধার করে পড়ুয়াদের খাবার জোগাচ্ছে বঙ্গের বহু স্কুল!

হাওড়া জেলার একাধিক সরকারি স্কুলে মিড-ডে মিল বা পিএম...

আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানো থেকে গণধর্ষণের মন্তব্য! সমালোচনার মুখে পড়তেই সাফাই RSS নেতার

যন্তরমন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে আন্দোলন চলার মধ্যেই এক...

সিজেপির দাবির পর বড় সিদ্ধান্ত, ধৃত নিট-আন্দোলনকারীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের ঘোষণা বিহার সরকারের

বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

Topics

আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানো থেকে গণধর্ষণের মন্তব্য! সমালোচনার মুখে পড়তেই সাফাই RSS নেতার

যন্তরমন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে আন্দোলন চলার মধ্যেই এক...

সিজেপির দাবির পর বড় সিদ্ধান্ত, ধৃত নিট-আন্দোলনকারীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের ঘোষণা বিহার সরকারের

বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

ফাস্ট ট্র্যাক আদালতে অনুপস্থিত সিবিআই আইনজীবী! পিছোল নিট প্রশ্নফাঁস মামলার শুনানি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নিট প্রশ্নফাঁস মামলার দ্রুত...

কোটি কোটি ভিউ, তারপর আচমকা উধাও মোদীর ভিডিও! কী জানালো মেটা?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও সাময়িকভাবে...

Related Articles

Popular Categories