Friday, March 6, 2026
24.4 C
Kolkata

সীমান্তে সচেতনতা বাড়াতে ও দুই দেশের স্বাধীনতা উপলক্ষে সাইকেল র‍্যালি বিএসএফ-এর

ভারতের 75 তম স্বাধীনতা দিবস এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 তম বার্ষিকী উপলক্ষে বর্ডার সিকিউরিটি ফোর্স ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর একটি সাইকেল র‍্যালির আয়োজন করেছিল। এই র‍্যালি ১২ ডিসেম্বর উত্তরবঙ্গের সীমান্তের কদমতলা দ্রোণাচার্য স্টেডিয়াম থেকে শুরু হয় তৃতীয় দিন মঙ্গলবার বিকালে প্রায় 215 কিলোমিটার পথ অতিক্রম করে মালদা নারায়ণপুর এ 44 নম্বর ব্যাটেলিয়ানে এসে পৌঁছায়। এই র‍্যালির অংশগ্রহণকারীদেরকে স্বাগত জানান বিএসএফের 44 নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট এইচ. এস বেদি, সাথে ছিলেন ডেপুটি কমান্ডেন্ট জেনারেল শ্রী চন্দ্র শেখর গিরি। চতুর্থ দিন অর্থাৎ বুধবার এই সাইকেল যাত্রা বৈষ্ণবনগর 17 মাইলের উদ্দেশ্যে রওনা দেয়। বুধবার সকালে সবুজ পতাকা দেখিয়ে এ র‍্যালি শুরু করেন বিএসএফের 44 নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট এইচ .এস  বেদি। বুধবার বৈষ্ণবনগর 17 মাইল হয়ে মুর্শিদাবাদের নিমতিতা তে এই র‍্যালি পৌঁছবে। এই সাইকেল যাত্রার উদ্দেশ্য ভারত বাংলাদেশের সীমান্তের বসবাসকারী জনগণের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করা, সীমান্ত নিরাপত্তা বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব বৃদ্ধি করা, সীমান্তে বসবাসকারী জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, সীমান্ত অপরাধ প্রতিরোধ করা, অপব্যবহার রোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পশু পাচার বন্ধে জনগণকে সচেতনতা করা। সীমান্তরক্ষী বাহিনীর সর্বাত্মক প্রচেষ্টায় এই সাইকেল র‍্যালি সফল করতে বদ্ধপরিকর। এই সাইকেল রালিতে 17 জন জওয়ান অংশ নিয়েছেন যার মধ্যে 5 জন মহিলা বিএসএফ জওয়ান ও 12 জন পুরুষ। এই র‍্যালি 550 কিলোমিটার অতিক্রম করে 19 ডিসেম্বর কলকাতা পেট্রোপোল সীমান্তে গিয়ে শেষ হবে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories