Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণের দাবিতে ভাঙড়-১ ব্লক অফিসে গণ-ডেপুটেশন।

এনবিটিভি নিউজ ডেস্ক: আজ ইয়ং বেঙ্গলের উদ্যোগে ভাঙড়-১ ব্লক অফিসে আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সকলের ক্ষতিপূরণ সুনিশ্চিত করার দাবিতে ডেপুটেশন কর্মসূচি গ্ৰহণ করে। অঞ্চলের মানুষ বেলা ১২ টা নাগাদ ঘটকপুকুর মোড় থেকে মিছিল করে বিডিও অফিসে পৌঁছন। ব্লকের জয়েন্ট বিডিও স্মারকলিপি গ্রহণ করেন এবং ৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে আলোচনা করেন। আলোচনার মাধ্যমে যে বিষয়গুলি জানা গিয়েছেঃ

১। প্রথম পর্যায়ে পঞ্চায়েতের দেওয়া তালিকার ভিত্তিতে ২০০০০/- টাকা করে ঘর-বাড়ির ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরেও এই ক্ষতিপূরণ প্রাপকদের তালিকা এখনো প্রকাশ করা হয় নি। ভাঙড়-১ ব্লকে কয়েকজন নাকি ভুল করে ক্ষতিপূরণ পেয়ে তারপর টাকা ফেরত দিয়েছে বলে আমাদের জানানো হয় কিন্তু তাদের নাম বা সংখ্যা জানানো হয়নি।

২। দ্বিতীয় পর্যায়ে ব্লক অফিসে ৯৯৬০টি ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে। এর ভিত্তিতে গ্রামে গিয়ে সমীক্ষার কাজ এখনো চলছে। কবে সেই কাজ শেষ করে ক্ষতিপূরণ দেওয়া হবে আধিকারিক তা জানাতে পারেননি। পূর্ণাঙ্গ তালিকা জনসমক্ষে প্রকাশ করার বিষয়েও কোন আশ্বাস পাওয়া যায়নি। কে কত পরিমাণ ক্ষতিপূরণ পাবে সেটা নিয়েও আধিকারিকরা কোন নির্দিষ্ট তথ্য বা নির্দেশিকা দিতে পারেননি।

৩। কৃষকদের ক্ষতিপূরণ, ১০০ দিনের কাজ বা কোভিড-১৯ টেস্টিং-এর ব্যাপারেও আধিকারিকদের কাছে কোন নির্দিষ্ট আশ্বাস পাওয়া যায়নি।

ভাঙড়-১ ব্লকে যে আমফান ক্ষতিপূরণের নামে চূড়ান্ত দুর্নীতি এবং অরাজকতা চলছে তা ব্লক আধিকারিকদের সাথে আজকের আলোচনা থেকেই পরিষ্কার। ক্ষতিপূরণের জন্য আবেদনকারীদের কাউকে কোন রশিদ বা রিসিভ কপি দেওয়া হয় নি, যার ফলে আসল ক্ষতিগ্রস্তদের জায়গায় অসাধু লোকেরা ক্ষতিপূরণ পেয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ প্রাপকদের তালিকা প্রকাশ করার কথা বলছেন কিন্তু ব্লক স্তরে সেটা মোটেও বাস্তবায়িত হচ্ছে না। বরং দুর্নীতিকে ধামাচাপা দেওয়া হচ্ছে।

ইয়ং বেঙ্গলের পক্ষ থেকে ক্ষতিপূরণ সংক্রান্ত দাবিগুলির মীমাংসা করার জন্য প্রশাসনকে ২ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের ২ মাস পেরিয়ে যাওয়ার পরেও যদি অধিকাংশ ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ক্ষতিপূরণ না পান তাহলে আন্দোলনে যাওয়া ব্যতীত আর কোন পথ খোলা থাকবে না।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories