Friday, March 6, 2026
22.2 C
Kolkata

আছড়ে পড়ল ঘূর্ণিঝড় বিপর্যয় 

এনভিটিভি, ওয়েবডেস্ক: আছড়ে পড়ল ঘূর্ণিঝড় বিপর্যয়। বৃহস্পতিবার সন্ধেয় গুজরাটের সৌরাষ্ট্র উপকূলে জখাউ বন্দরের কাছে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় বিপর্যয়। মাঝরাত পর্যন্ত চলবে এই আছড়ে পড়ার প্রক্রিয়া। মৌসম ভবন জানিয়েছে ঝড়ের গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। তা বেড়ে ১২০ থেকে ১৪০ কিলোমিটার হতে পারে। সঙ্গে চলছে ভারী বৃষ্টি। প্রসঙ্গত, বুধবার থেকে সৌরাষ্ট্র, কচ্ছ অঞ্চলে ভারী বৃষ্টি চলেছে। আটটি উপকূলীয় জেলা থেকে ৭৪ হাজার মানুষকে সরিয়ে ফেলা হয়েছে। ঘূর্ণিঝড় বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত ভারতীয় নৌবাহিনী। গুজরাটের জামনগর বিমানবন্দরে শুক্রবার পর্যন্ত বিমানের ওঠানামা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। জরুরি ভিত্তিতে যদি বিমানবন্দর চালু করতে হয়, তার জন্য আগে থেকেই মজুত করা হয়েছে জ্বালানি। এদিকে বিপর্যয় ল্যান্ডফল করতেই ব্যারিকেড টপকে উপকূলে আছড়ে পড়ছে সমুদ্রের একের পর এক ঢেউ। বিপর্যয় এর তাণ্ডবে লণ্ডভণ্ড কচ্ছ উপকূল। ভেঙে পড়েছে বাড়ি। প্রবল হাওয়ার দাপটে ভেঙে পড়েছে সমুদ্র উপকূলে নিরাপত্তারক্ষীদের অস্থায়ী ক্যাম্প। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। 

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories