Friday, March 6, 2026
28.9 C
Kolkata

দারুল উলুম সেহারাবাজারে খতমে বুখারী উপলক্ষে দস্তারবন্দি ও বিশেষ দুয়ার মজলিশ অনুষ্ঠিত

দক্ষিণ দামোদরের অন্যতম বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম সেহারাবাজারে রবিবার খতমে বুখারী শরীফ উপলক্ষে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। সহিহ বুখারী শরীফের পূর্ণ দারস শেষ হওয়ার মাধ্যমে হাদিস শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে উপস্থিত উলামায়ে কেরাম তাঁদের বক্তব্যে বলেন, কুরআনের পর হাদিস শরীফ ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ। হাদিসের শিক্ষা মানুষকে ব্যক্তি ও সমাজ জীবনে ন্যায়, সত্য ও নৈতিকতার পথে চলতে সাহায্য করে। এদিন মাদ্রাসার ২৬ জন কৃতী ছাত্রের মাথায় পাগড়ি পরিয়ে দস্তারবন্দি করা হয় এবং তাঁদের হাতে উপহার তুলে দেওয়া হয়। এরপর দেশ, জাতি ও বিশ্ব শান্তির জন্য বিশেষ দুয়া ও মুনাজাত করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট আলেমদের পাশাপাশি প্রায় দশ হাজার মানুষ উপস্থিত ছিলেন। সকলের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থাও ছিল।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories