Saturday, July 25, 2026
32 C
Kolkata

বিহারে মৃত্যু মিছিল, বজ্রপাতে ৮৩ জনের মৃত্যু!

এনবিটিভি নিউজ ডেস্ক : মর্মান্তিক ঘটনা, তুমুল বৃষ্টি ও বজ্রপাতে বিহারে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৩ জন মানুষ। বৃহস্পতিবারের এই ঘটনায় রীতিমতো কেঁপে উঠেছে গোটা রাজ্য। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে তুমুল বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। আকাশ কালো করে আসা মেঘের বুক চিরে বজ্রের ফলার মতো নেমে আসে বিদ্যুৎ। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি প্রত্যয় অমৃত জানিয়েছেন, খাগারিয়া, গোপালগঞ্জ, চম্পারণ, কিষানগঞ্জ, জমুই, জেহানাবাদ-সহ বেশ কয়েকটি জেলায় প্রাণ হারিয়েছেন অনেকেই। পাশাপাশি, মৃত্যু হয়েছে অনেক গৃহপালিত পশুরও। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ ও আহতদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি।

 

 

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories