Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ভুমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজারে পৌছাতে পারে, দাবি রাষ্ট্রপুঞ্জের!

ভুমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের স‌ংখ্যা ৩৩ হাজার ছাড়াল।তুরস্কে ২৯ হাজার ৬০৫ জনের মৃত্যু হয়েছে এবং সিরিয়ায় মৃতের সংখ্যা সরকারিভাবে ১০ হাজার।তবে দুই দেশেই এখনো উদ্ধারকার্যের কাজ সম্পূর্ণ হয়নি। তাই মৃতের সংখ্যা সঠিকভাবে অনুমান করা যাচ্ছে না।

রাষ্ট্রপুঞ্জের ত্রাণ বিষয়ক সংস্থার প্রধান মার্টিন গ্রিফিত দাবি করেন, দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ৫০ হাজারেরও বেশী হতে পারে।
তবে শুধু চাপা পড়েই নয়, প্রচন্ড ঠান্ডা এবং খাবারের অভাবেও মৃত্যু হচ্ছে বলে জানা যাচ্ছে। প্রচুর মানুষ গৃহহীন হয়ে পড়েছেন । আশ্রয়স্থলগুলোতেও আর জায়গা নেই। ফলে খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে বহু মানুষকে। হাজার হাজার মানুষ প্রবল ঠান্ডায় কোনও আশ্রয় ছাড়াই খোলা জায়গায় বসবাস করতে বাধ্য হচ্ছেন। এমনকি তাঁরা পানীয় জলও পাচ্ছেন না।সরকারের তরফে ত্রাণের ব্যবস্থা করা হলেও তা যথেষ্ট নয়, দাবি তুরস্কবাসির।

তবে বিপর্যয়ের পাঁচ দিন পরেও ধ্বংসস্তুপের মধ্য থেকে এখনো কিছু প্রাণের হদিস পাওয়া গেলো।যে তালিকায় ১২ বছরের মেয়ে থেকে শুরু করে ৪৫ এর মহিলাও রয়েছেন।

তুরস্কের উদ্দ্যেশে উড়ে গিয়েছে ভারতীয় বিমান।
বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েছে ভারতও। তুরস্কবাসিরা ধন্যবাদ জানাচ্ছে ভারতীয় নাগরিকদের।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories