Friday, March 6, 2026
32.6 C
Kolkata

দিল্লি বিস্ফোরণ ঘটনায় গভীর শোক ও নিন্দা জানালো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড

দিল্লির লাল কেল্লার কাছে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। এক প্রেস বিবৃতিতে বোর্ডের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। মাওলানা রহমানি বলেন, দেশের রাজধানীতে ঐতিহাসিক লাল কেল্লার কাছে এমন মর্মান্তিক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি সরকারের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ, পক্ষপাতহীন ও বহুমাত্রিক তদন্তের আহ্বান জানান।

তার মতে, যদি এই বিস্ফোরণটি দুর্ঘটনাবশত ঘটে থাকে, তবে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ এতে নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে এবং অনেকে আহত হয়েছেন। কিন্তু যদি এটি সন্ত্রাসী হামলা হয়ে থাকে, তবে তা দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি গুরুতর সতর্কবার্তা। রাজধানীর মতো সংবেদনশীল জায়গাতেও যদি এমন হামলা ঘটে, তবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই। মাওলানা রহমানি আরও বলেন, এই শোকের সময়ে মুসলিম পার্সোনাল ল’ বোর্ড শোকাহত পরিবারগুলির পাশে রয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে। তিনি সমাজের সব শ্রেণির মানুষকে শান্তি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories