Friday, March 6, 2026
24.4 C
Kolkata

বাতিল হয়ে যাওয়া ট্যাংকার গুলিকে পুনরায় লোডিং এর কাজে লাগানোর দাবিতে বিক্ষোভ ট্যাঙ্কারের মালিকদের

এনবিটিভি,বর্ধমানঃ   বাতিল হয়ে যাওয়া ট্যাংকার গুলিকে পুনরায় লোডিং এর কাজে লাগানোর দাবিতে শুক্রবার সকাল থেকে কাঁকসার রাজবাঁধের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার গেটের সামনে বিক্ষোভ এ বসেন ট্যাঙ্কারের মালিকরা।

তেল ট্যাংকারের মালিকরা জানিয়েছেন যেখানে হলদিয়ায় বাতিল হয়ে যাওয়া ট্যাংকার গুলিকে পুনরায় লোডিং এর কাজে লাগানো হয়েছে সেখানে রাজবাঁধের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার কর্তৃপক্ষ বাতিল হয়ে যাওয়া ট্যাংকার গুলিকে পুনরায় লোডিং করার বিষয়ে কোনরকম উদ্যোগ নিচ্ছেন না।

বিক্ষোভকারীদের মধ্যে একজন ।

যার কারণে তারা আন্দোলন শুরু করেছেন। আন্দোলনের জেরে সকাল থেকেই সমস্ত পরিবহন বন্ধ রয়েছে।
পশ্চিম বর্ধমান সহ আশেপাশের কয়েকটি জেলা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলিতে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে বলে অনুমান।
তেল ট্যাংকারের মালিকদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গুহ – র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিজেপির বর্ধমান সদরের জেলা সহ-সভাপতি রমন শর্মা মূলের দিকে অভিযোগ তুলে বলেন যারা আন্দোলন করছে তারা সেই ছাত্রীর ছাত্র যিনি সংবিধান হাতে নিয়ে বিধানসভায় ভাঙচুর চালিয়েছিলেন। ভাংচুরের ওপরেই বিশ্বাস করে মারা মারির রাজনীতিতে বিশ্বাস করে তাই তারা সঠিক সমাধানের পথে না গিয়ে আন্দোলন করে তেল পরিবহনকে স্তব্ধ করে তেলের সংকট সৃষ্টি করতে চাইছে। এর ফলে আগামী দিনে আরও মূল্যবৃদ্ধি বাড়তে পারে বলে অনুমান তার।

তিনি বলেন যে সমস্যার সমাধান বসে হতে পারে সেই সমাধান আন্দোলন করে কখনোই সম্ভব নয়।
অপরদিকে তৃণমূল নেতা তথা কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী অভিযোগ অস্বীকার করে বলেন এতে রাজনীতির কোন যোগ নেই যারা আন্দোলন করছেন তারা সকলেই অরাজনৈতিক ভাবেই আন্দোলন করছেন। তিনি বলেন বিষয়টি যাতে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হয় সেটাই দাবি তুলেছেন তিনি।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories