Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

‘স্কুল খোলা’র দাবি নিয়ে ঘুটিয়ারি শরীফে বিক্ষোভ মিছিল মহিলা সংস্কৃতিক সংগঠনের

ঘুটিয়ারি শরীফ, এনবিটিভিঃ   দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার ফলে বিপুল পরিমাণে ছাত্র-ছাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছে। দোকানপাট মেলা খেলা মিটিং-মিছিল ট্রেন বাস সবকিছু স্বাভাবিক থাকলেও বন্ধ রাখা হচ্ছে স্কুল। ‘স্কুল খোলো’র দাবিতে শনিবার  দক্ষিণ ২৪ পরগনা জেলার  ঘুটিয়ারি শরীফে মহিলা সংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল আয়েজন করা হয়। এদিন ঘুটিয়ারি শরীফ রেললাইন থেকে ঘুটিয়ারি শরীফ বালিকা বিদ্যালয় পর্যন্ত মহিলা সংগঠনের বিক্ষোভ মিছিল চলে।

এদিনে সংস্কৃতিক সংগঠনের মহিলাদের দাবি তোলে যে, “অবিলম্বে অফলাইন স্কুল চালু করতে হবে। কোন অনলাইন বা ‘পাড়ায় শিক্ষালয়’ রাজ্যে সরকারের সিদ্ধান্তকে মেনে নেওয়া হবে না। খোলা মাঠে স্কুল নয়, অবিলম্বে স্কুল খুলে বাচ্চাদের পঠন পাঠন চালু করতে হবে।’

এদিনে বিক্ষোভ মিছিল থেকে জাতীয় শিক্ষানীতি ২০২০ কে বাতিল করার আওয়াজ তোলা হয়। তাদের দাবি জাতীয় শিক্ষানীতি ২০২০-র মাধ্যমে সরকার শিক্ষাকে বেসরকারি করণের বড় চক্রান্ত। ফলে সাধারণ ঘরের ছেলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হবে। তাই জাতীয় শিক্ষানীতি ২০২০ কে কোনভাবে মেনে নেবোনা বলে আওয়াজ তোলে।

এদিনের বিক্ষোভ মিছিলে সংগঠনের মহিলা ছাড়াও এলাকার সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে পা মেলায়। এদিন মহিলা সংস্কৃতিক সংগঠন ‘স্কুল খোলার জন্য’ এলাকায় বালিকা বিদ্যালয় সহ একাধিক বিদ্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এবং লিখিত আকারে স্কুলের প্রধান-শিক্ষিকার শিক্ষকদের কাছে স্মারকলিপি জমা দেন।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories