Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

ধূপগুড়িতে মুসলিম সুপারি ব্যবসায়ীকে রোহিঙ্গা অপবাদে বেধড়ক মারধর

জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে এক সুপারি ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভেমটিয়া গ্রামের বাসিন্দা লিটন হোসেন তাঁর এক বন্ধুকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে কাঁচা সুপারি সংগ্রহ করছিলেন। সেই সময় নেতাজি পাড়ার প্রণব দেবনাথ নামে এক ব্যক্তি হঠাৎই ধারালো অস্ত্র হাতে তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ। হামলার সময় লিটনের সাইকেল ফেলে দেওয়া হয় এবং অভিযুক্ত তাঁদের উদ্দেশ্যে রোহিঙ্গা বলে গালিগালাজ করেন বলেও জানা গেছে। পরিস্থিতি বেগতিক দেখে লিটন প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যান। ঘটনার একটি ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা আরও উদ্বেগ বাড়িয়েছে। নেটিজেনরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। পরে আতঙ্কিত লিটন ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ভাইরাল ভিডিও বিশ্লেষণ করে পুলিশ প্রণব দেবনাথকে গ্রেফতার করে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories