Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

‘দিদি বলেন উনি বাংলায় এনআরসি করতে দেননি। আপনারা চিটিংবাজকে চিনতে পারছেন?-কটাক্ষ আব্বাসের

কিছুদিন আগেই নির্বাচনী জনসভা থেকে নাম না করে আব্বাস সিদ্দিকীকে চ্যাংড়া ছেলে, সুবিধাবাদী ছেলে, বদ ছেলে বলে আক্রমন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তার পাল্টা জবাব দিতে বেশি দেরী করেনি আব্বাস সিদ্দিকী। এদিন সেই কথা মনে করিয়ে আব্বাস তৃণমূল নেত্রীকে আক্রমন করে জানিয়েছেন, ‘ উনি আমাকে চ্যাংড়া ছেলে বলেছেন। বদ ছেলে বলেছেন, আমি কাউকে ব্যক্তি আক্রমণে বিশ্বাস করিনা। নইলে এখানে অনেকে অনেক কিছু করে বলতেই পারতাম। উনি বলছেন আমি সংখ্যালঘু ভোট ভাগ করতে নেমেছি। উনি বিজেপির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মিলে জোটে ছিলেন। উনি মিথ্যাবাদী, ধাপ্পাবাজ।’

বৃহস্পতিবার ভোজেরহাটে জনসভা করে আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকি আরও বলেন, ‘এনআরসি, এনপিআর-এর সময় যে প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল ভাঙড় থেকে তাকেই প্রার্থী করেছে আইএসএফ।’ ভাঙড় থেকে সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী হয়েছেন আব্বাসের ভাই নওশাদ সিদ্দিকী। এদিন আব্বাস আরও জানিয়েছেন, ‘দিদি বলেন উনি বাংলায় এনআরসি করতে দেননি। আপনারা চিটিংবাজকে চিনতে পারছেন? ২০০৫ সালে পশ্চিমবঙ্গে এনআরসি করার জন্য লোকসভার স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিল। ধোঁকাবাজকে চিনতে পারছেন?’

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories