Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

দিরিলিস ভক্ত সালমান, ক্যাটরিনা! পুরো ৮৯ এপিসোড দেখেছি আমি, তুরস্কে গিয়ে জানালেন ক্যাট

জুল হাসান আকন : বর্তমান বিশ্বের অন্যতম সেরা টিভি সিরিজ তুরস্কের ‘দিরিলিস এরতুগ্রুল’। ২০১৪ সালের নভেম্বর থেকে শুরু হওয়া এই কালজয়ী সিরিজের গুণমুগ্ধ ভক্ত ছড়িয়ে রয়েছে সারা বিশ্বজুড়ে। মুসলিম বিশ্বের ইতিহাসের ওপর ভিত্তি করে তৈরি হলেও এই সিরিজের সৃষ্টিশীলতা, সৃজনশীলতা এবং উৎকৃষ্টতা আকর্ষন করেছে কোটি কোটি অমুসলিম দর্শকদেরও। আর শুধু সাধারন মানুষরাই এই সিরিজের ভক্ত নয়, ভক্ত আছেন বহু সেলিব্রিটিও। এবার বলিউডের ভাইজান সালমান খান এবং ক্যাটরিনা কাইফ ও জানালেন তাদের দিরিলিস প্রেমের ব্যাপারে। অতি ব্যস্ত এই দুই তারকা শুধু দিরিলিসের ব্যাপারে তারা জানেন এমন নয়, তারা দেখেছেন এই সিরিজ। এই খবরে রীতিমত উচ্ছসিত দীরিলিস ভক্তরা।

সালমান ক্যাটরিনা আপাতত টাইগার থ্রী মুভির শুটিংয়ের জন্য তুরস্কে অবস্থান করছেন। সেখানেই গত ৩শরা সেপ্টেম্বর রাতে তারা দেশটির সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী মেহমেট নুরি এরসোর সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করেন। নৌশোভোজের মাঝে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে তারা তাদের দিরিলিস প্রেমের কথা প্রকাশ করেন। ক্যাটরিনা কাইফ বলেন, তিনি দিরিলিসের খুব বড়ো ভক্ত। শত ব্যস্ততার মাঝেও সিরিজটির ৫ টি সিজেনের ৮৯ টা এপিসোড তিনি দেখেছেন। তিনি তুরস্কের অভিনেতাদের শিল্পনৈপুণ্য এবং অভিনয়ের খুব বড়ো অনুরাগী বলে জানান। সালমান খান জানান, তার মা প্রায়শই দিলিরিস দেখেন।

অবশ্য তুরস্কের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং নৈশভোজে অংশগ্রহণ করার জন্য সালমান ক্যাটরিনার বিরুদ্ধে ক্ষেপেছে গেরুয়া ভক্ত ব্রিগেড। তারা সালমান ক্যাটরিনাকে মুসলিম দেশটির মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কারণে দেশ বিরোধী হিসেবে চিহ্নিত করা শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ করে একই রকমভাবে ভক্তদের রোষে পড়তে দেখা গিয়েছিল আমির খানকে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories