Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

ভয়ংকররূপে চিনে ফিরল করোনা, প্রত্যেক বাড়ির দরজায় লোহার পাত লাগিয়ে দিচ্ছে চিনা সরকার

 

নিউজ ডেস্ক : আবার চিনে ফিরল মরণব্যাধি করোনা। করোনার এবারের প্রত্যাবর্তন পূর্বের তুলনায় অনেক ভয়ঙ্কর রূপে হয়েছে বলে তাইওয়ানের গণমাধ্যম সূত্রে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে। গত কয়েকদিনে চীনে করোনা সংক্রমণ হুহু করে বেড়ে চলেছে।

 

তাইওয়ান নিউজ’-এর এক প্রতিবেদনে এই পদক্ষেপ সম্পর্কে জানাতে গিয়ে মনে করিয়ে দেওয়া হয়েছে, ২০২০ সালের শুরুতে যখন উওহান শহরে হু হু করে ছড়াতে শুরু করেছিল সংক্রমণ তখনও এই ধরনের চরম পদক্ষেপ করতে দেখা গিয়েছিল চিনের প্রশাসনকে। ঠিক কী দেখা গিয়েছে ভিডিওয়? টুইটার, ইউটিউব কিংবা চিনা সোশ্যাল মিডিয়া ওয়েইবোয় ভাইরাল হওয়া নানা ভিডিওয় দেখা গিয়েছে পিপিই কিট পরিহিত কর্মীরা এসে বিভিন্ন বাড়ির দরজায় লোহার পাত লাগিয়ে দিচ্ছেন। উদ্দেশ্য, যাতে কেউ বাড়ি থেকে বেরতে না পারেন।

 

তবে সমস্ত বাড়িতেই যে এমন করা হচ্ছে তা নয়। যাঁদের বিরুদ্ধে বাড়ি থেকে বেরনোর অভিযোগ আসছে, তাঁদের ক্ষেত্রেই এমন ব্যবস্থা নিচ্ছে চেনা প্রশাসন। প্রশাসনের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, কেউ যেন বাড়ি থেকে বাইরে না বার হয়। দিনে তিনবারের বেশি যদি কাউকে বাড়ির দরজা খুলতে দেখা যায় তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। নজরদারি যে কতটা কড়াকরি তাও দেখা গিয়েছে এক ভিডিও ফুটেযে। সেখানে এক ব্যক্তিকে দেখা গিয়েছে, যিনি কোয়ারান্টাইনে থাকার বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় বেরিয়েছিলেন ‘হাওয়া খেতে’, তিনি বাড়ির সময়ই তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০১৯ সালের ডিসেম্বরে ইউহান শহরে করোনার দাপট শুরু হওয়ার পর প্রাথমিক কয়েক সপ্তাহ বাদ দিলে আর কখনওই চিনে করোনা সংক্রমণের হার এতটা ভীতিপ্রদ হয়ে ওঠেনি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories