Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

ইসলামিক রীতিতে মুসলিম বান্ধবীকে বিয়ে করলেন শিবম দুবে, গাত্রদাহ শুরু হিন্দুত্ববাদীদের

নিউজ ডেস্ক : শুক্রবার নিজের দীর্ঘদিনের বান্ধবী আনজুম খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভারতের তারকা অলরাউন্ডার শিবম দুবে। কিন্তু মুসলিম বান্ধবীকে বিয়ে করতে তিনি স্বেচ্ছায় ইসলামিক বিবাহ রীতি অনুসরণ করেন। আর তাতেই ক্ষেপেছে ভারতের গেরুয়া শিবির ঘনিষ্ট হিন্দুত্ববাদীরা। তাদের মতে, শিবম দুবে নিজের হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস সস্তায় বিলিয়ে দিয়েছেন। তাদের আরো অভিযোগ, মুসলিম কাউকে বিয়ে করলে তাকে হিন্দু ধর্মের প্রতি আস্থা হারাতেই হবে। সেটা এক্ষেত্রে ও নাকি প্রমাণিত হয়েছে। তবে হিন্দুত্ববাদীদের গাত্রদাহ যতই হোক তা পাত্তা দেননি দুবে। নিজের বিয়ের পিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অনেকে তার উদারতার এবং সাংবিধানিক অধিকার ব্যবহারের প্রশংসা করেছেন।

ভারতে হিন্দুত্ববাদীরা সমাজের সর্ব ক্ষেত্রে হিন্দুত্ববাদী আগ্রাসন চালাচ্ছে। মানুষের ব্যক্তি স্বাধীনতা সব ক্ষেত্রেই বিপন্ন। শিবম দুবের ক্ষেত্রেও তাই হল। তার ব্যক্তিস্বাধীনতার ওপর জঘন্য আক্রমণ করতে বিবেকের দংশনের শিকার হতে হয় নি করো।

২০১৯-২০ মরশুমে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে শিবম দুবে জাতীয় দলের হয়ে একটি ওয়ানডে ১৩টি টি২০ ম্যাচে খেলেছেন। টি২০-তে জাতীয় দলের হয়ে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ১০৫ রান করেছেন। একমাত্র ওয়ানডে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের সিরিজেই বাদ পড়েন তিনি। অতিমারীর কারণে যে সিরিজ শেষের আগেই পাততাড়ি গোটাতে হয়। তারপর থেকে জাতীয় দলের রাডারের বাইরেই তিনি। তবে আইপিএল এ যথেষ্ট সফল এই অলরাউন্ডার। তিনি রাজস্থানের জার্সিতে বেশ কিছু ম্যাচ উইনিং পারফরমেন্স করেন। আমিরশাহিতে শুরু হতে চলা আইপিএলের এই মরশুমের দ্বিতীয় সংস্করণে রাজস্থানের সঙ্গে থাকবেন দুবে।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories