আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণার কাজ হবে শুধুমাত্র জেলাশাসকের দপ্তরে। জেলাশাসকের দপ্তরে পর্যাপ্ত জায়গা না থাকলে বিকল্প হিসেবে মহকুমাশাসকের (এসডিও) দপ্তর ব্যবহার করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ১৫০টি গণনা কেন্দ্রের তালিকা জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল। তবে নিরাপত্তা ও প্রশাসনিক দিক খতিয়ে দেখে কমিশন সেই তালিকা নাকচ করে ১১৪টি গণনা কেন্দ্রকে অনুমোদন দিয়েছে।
কমিশন সূত্রের মতে, ভোটগণনার সময় নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতেই সরকারি দপ্তরেই গণনা ও ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে পরবর্তী পর্যায়ে আরও নির্দেশিকা জারি করা হতে পারে বলেও জানা গিয়েছে।


