Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

খসড়া তালিকার আগেই কলকাতার চার যৌনপল্লিতে বিশেষ শিবির করবে কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমকে সামনে রেখে কলকাতার চারটি যৌনপল্লিতে বিশেষ শিবির করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২ ও ৩ ডিসেম্বর সোনাগাছি, খিদিরপুর, কালীঘাট এবং বউবাজার এলাকায় এই শিবিরগুলি বসবে। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে যৌনকর্মীরা সহজেই ভোটার তালিকা সংশোধনের সুযোগ পান।

যৌনকর্মীদের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে তিনটি সংগঠন—‘সোসাইটি অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল অ্যাকশন’, ‘ঊষা মাল্টিপারপাস কো অপারেটিভ লিমিটেড’ এবং ‘আমরা পদাতিক’ আগেই প্রধান নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে বিশেষ শিবির করার আবেদন জানিয়েছিল। তাদের বক্তব্য, বহু যৌনকর্মীর কাছে প্রয়োজনীয় নথি থাকে না। কেউ গ্রামের বাড়ি ছেড়ে বহু বছর আগে এসেছেন, কারও আবার পরিবারের সঙ্গে যোগাযোগই নেই। ফলে প্রমাণপত্র সংগ্রহ করা তাদের পক্ষে প্রায় অসম্ভব।

সূত্র মারফত খবর, প্রথমে কমিশন খসড়া তালিকা প্রকাশের পরে শিবির করার কথা ভেবেছিল। ৪ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা নেওয়ার কাজ চলবে এবং ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। কিন্তু সংগঠনগুলি জোর দেয়, খসড়া প্রকাশের আগেই শিবির হলে বেশি উপকার হবে। তাই কমিশন পুনর্বিবেচনা করে আগেভাগেই শিবির আয়োজনের সিদ্ধান্ত জানায়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories