Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইলেকশন কমিশনের নয়া সিদ্ধান্তে বিপাকে আমজনতা, শুনানিতে গণ্য হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

ভোটার তালিকা সংশোধনের কাজ ঘিরে রাজ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে নিবিড় সংশোধন প্রক্রিয়া বা SIR নিয়ে একের পর এক নির্দেশ বদলানোয় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত BLO-রা। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশ আরও বিভ্রান্তি বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর SIR-এর নথি হিসেবে গ্রহণ করা হবে না। জন্মতারিখের প্রমাণ হিসেবেও এই অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে ধরা হচ্ছে না। অথচ SIR শুরু হওয়ার সময় বলা হয়েছিল মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণ করা হবে। পরে রাজ্যের সিইও দফতর জানায়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেহেতু জন্মতারিখ লেখা থাকে, তাই শুনানির সময় সেটি গ্রহণ করা যেতে পারে। এমনকি যাঁরা মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি বা পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তাঁরাও এই অ্যাডমিট কার্ড ব্যবহার করতে পারবেন বলে আলোচনা হয়েছিল। এই প্রস্তাব রাজ্যের সিইও দফতর থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়। কিন্তু কমিশন সেই আবেদন নাকচ করে দিয়েছে। তাদের স্পষ্ট বক্তব্য, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কোনওভাবেই নথি হিসেবে গ্রহণযোগ্য নয়। এর ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ, কারণ ইতিমধ্যেই অনেকেই নিজেদের অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন।

এদিকে বারবার নির্দেশ বদলানোয় ক্ষোভ বাড়ছে BLO-দের মধ্যেও। তাঁদের অভিযোগ, কী করতে হবে, শুনানিতে যেতে হবে কি না, নতুন অপশনগুলোর ব্যবহার কীভাবে হবে, এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হচ্ছে না। সম্প্রতি BLO অ্যাপে হঠাৎ করে নতুন একটি অপশন যোগ করা হয়েছে, যার নাম ‘documents uploaded by citizen against hearing’। কিন্তু এই অপশন ব্যবহারের নিয়ম নিয়ে কোনও পরিষ্কার নির্দেশ নেই। নির্বাচন কমিশন ভোটার পোর্টালে শুনানির নোটিস দেখার সুবিধা চালু করলেও মাঠপর্যায়ে কাজ করা কর্মীরা এখনও বিভ্রান্ত। BLO-দের দাবি, ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজে কমিশনের সব নির্দেশ স্পষ্ট ও একরকম হওয়া জরুরি। না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories