Friday, March 6, 2026
28.9 C
Kolkata

জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির খোলাই গ্রামে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু

জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির খোলাই গ্রামে রেললাইন সংলগ্ন এলাকায় মালবাহী রেলের ধাক্কায় এক বুনো হাতির মর্মান্তিক মৃত্যু, এবং গুরুতরভাবে নিহত হয়েছে আরও একটি হাতে। মৃত হাতি ও আহত হাতিকে উদ্ধার করতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বনদপ্তর কর্মীরা। এলাকাবাসীদের দাবি, বোন থেকে হঠাৎ করে জনবসতিতে এসে উপস্থিত হয়েছিল হাতি দুটি। জনবসতিতে হাতির উপস্থিতিতে ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

দীর্ঘদিন ধরেই ডুয়ার্সের জঙ্গল পেরিয়ে যাওয়া রেললাইন হাতিদের স্বাভাবিক চলাচলের পথে এক বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। কয়েক সপ্তাহ আগেই মংপং, মালবাজার, বাগরাকোট ও আলিপুরদুয়ার এলাকাতেও একইভাবে কয়েকটি হাতি মারা পড়ে। বছরের শুরুতে ঝাড়গ্রামে একসঙ্গে তিনটি হাতির মৃত্যুর ঘটনাও গভীর উদ্বেগ বাড়িয়েছে।পরিবেশবিদরা বহুদিন ধরে সতর্ক করলেও বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। রেললাইন এমন জায়গায় তৈরি, যেখানে হাতিরা অভ্যাসবশত এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে খাদ্যের খোঁজে যাতায়াত করে। রাতে কুয়াশা বা কম আলোতে তারা ট্র্যাক বুঝতে পারে না, আর ঠিক সেই সময় দ্রুতগামী ট্রেন এসে বিপদ ডেকে আনে। বনাঞ্চলে ট্রেনের গতি কমানোর নির্দেশ থাকলেও বাস্তবে তা প্রায়ই মানা হয় না। পরিস্থিতি প্রত্যক্ষ করতে ও আন্দোলনের বার্তা পৌঁছাতে ঘটনাস্থলে যান এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্য্য এবং প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক ময়ুখ বিশ্বাস।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories