Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, কলকাতায় এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণে ছড়ায় চাঞ্চল্য

সম্প্রতি আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়ানক বিমান দুর্ঘটনায় এখনো আতঙ্কে গোটা দেশ। মাত্র ৩২ সেকেন্ড আকাশে ওড়ার পরই বিকল হয়ে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বি-৭৮৭ বিমান। সেই দুর্ঘটনায় পাইলট-ক্রু সহ ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বিপত্তি। সোমবার রাত ১২টার পর কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমান (এআই-১৮০)। বিমানটি সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই যাচ্ছিল। কলকাতার কাছাকাছি আসতেই ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। ফলে তড়িঘড়ি অবতরণ করানো হয় বিমানটিকে।

বিমানে থাকা ২৪২ জন যাত্রী দীর্ঘ সময় বিমানের ভেতরেই বসে ছিলেন বলে জানা যায়। সকালে ৫টা ২০ মিনিটে তাদের নামিয়ে লাউঞ্জে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, সকল যাত্রীই নিরাপদে রয়েছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত সমস্যা মেরামত না হওয়ায় যাত্রীদের কাছাকাছি দুটি হোটেলে থাকার ব্যবস্থাও করা হয়।

বারবার বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যাত্রীরা এখন আতঙ্কে। কয়েকদিন আগেও কলকাতা থেকে গাজিয়াবাদ যাওয়ার পথে আরেকটি বিমানে সমস্যা ধরা পড়ে। রানওয়ে থেকে ফিরে এসে যাত্রীদের অন্য বিমানে তোলা হয়।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories