Friday, March 6, 2026
32.6 C
Kolkata

নিউজিল্যান্ডের পর এবার পাকিস্তান সফর বাতিল করল ইংল্যান্ডও

এনবিটিভি ডেস্ক: ফের ধাক্কা খেল পাকিস্তান। অক্টোবরের পাকিস্তান সফর বাতিল করে দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সোমবার তাদের টুইটারে এ খবর জানানো হয়েছে। কিছুদিন আগেই নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে সিরিজ বাতিল করে দেশে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড। কয়েক দিনের ব্যবধানে ইংল্যান্ডও একই রাস্তা নিল।

সোমবার ইংল্যান্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে পাকিস্তানে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে রাজি হয়েছিলাম আমরা। মহিলা দলেরও ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু এই সপ্তাহে বোর্ডের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, অনিচ্ছা সত্ত্বেও পাকিস্তানে কোনও দল পাঠানো হবে না।”

 

বিবৃতিতে ইংল্যান্ডের সংযোজন, “ক্রিকেটারদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য আমাদের কাছে সব থেকে আগে। যে সময়ে আমরা বাস করছি তাতে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওই দেশে যাওয়া এই মুহূর্তে অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং আগামী দিনে দলের ক্রিকেটাররা আরও চাপে পড়তে পারতেন। এমনিতেই দীর্ঘদিন বিভিন্ন নিয়মবিধি মেনে খেলতে খেলতে তাঁরা ক্লান্ত।”

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories