Saturday, September 5, 2026
30 C
Kolkata

উন্নত মানের আগ্নেয়াস্ত্র সহ ঝাড়খন্ডের একজনকে গ্রেপ্তার করলো মালদার পুলিশ

গোলাম হাবিব, মালদাঃ উন্নত মানের আগ্নেয়াস্ত্র সহ ঝাড়খন্ডের একজনকে গ্রেপ্তার করলো মালদার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগানসহ এক রাউন্ড কার্তুজ। ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতের নাম সাত্তার শেখ (৪০)। বাড়ি ঝাড়খন্ডের পিয়ারপুর থানার রাধানগর জেলার সাহেবগঞ্জে। এদিন গোপন সুত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার বাজার এলাকায় মদের দোকানের সামনে  অভিযান চালিয়ে ভিন রাজ্যের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের অনুমান ধৃত ব্যাক্তি ঝাড়খন্ড থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে কোন অপরাধ বা ক্রাইম করার উদ্দেশ্যে  ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। তার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে।

ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories