Friday, March 6, 2026
33.5 C
Kolkata

শব্দদূষণের মিথ্যা অভিযোগে উত্তরপ্রদেশে এক মসজিদের ইমামের বিরুদ্ধে করা হলো মামলা

উত্তরপ্রদেশের শামলি জেলার ঘুমথল গ্রামে মসজিদের ইমাম মৌলানা রফিক খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, মসজিদের লাউডস্পিকারে নির্ধারিত সীমার চেয়ে বেশি শব্দে বাজানো হচ্ছিল। জানা গিয়েছে ওই গ্রামটি মূলত হিন্দু অধ্যুষিত এলাকা, আর সেখানকার কিছু বাসিন্দা শব্দ দূষণ নিয়ে বারবার অভিযোগ জানানোর পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক সোনু চৌধুরী লাউডস্পিকারের আওয়াজ স্বাভাবিক সীমা ছাড়িয়ে যাচ্ছে বলে জানান। তিনি বলেন, “আমরা ইমামকে শব্দ নিয়ন্ত্রণের বিষয়ে একাধিকবার সতর্ক করেছিল। কিন্তু তিনি নির্দেশ মানেননি। তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

মৌলানা রফিক খানকে আটক করার পর গ্রামে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে বলে যানা যায়। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ (সরকারি কর্মকর্তার নির্দেশ অমান্য) ও ২৯৩ (নিষেধাজ্ঞার পরও বিশৃঙ্খলা সৃষ্টি) ধারায় মামলা রুজু হয়েছে। তবে পুলিশের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে নানান মহলে। অভিযোগ, ঠিক কত ডেসিবেল শব্দ সীমা অতিক্রম করা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। অনেকে বলছেন, এই ধরনের আইন প্রয়োগে পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে ।

Hot this week

এসআইআর তালিকা ঘিরে উত্তেজনা, ধর্মতলায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এসআইআর চূড়ান্ত...

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Related Articles

Popular Categories