Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন ও কর্মী সম্মেলন

উজ্জ্বল দাস,বর্ধমানঃ শুক্রবার সকালে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে জামগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি  দলীয় কর্মীসভা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এই দলীয় কর্মিসভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়, জেলা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, আইএনটিটিইউসি যুব নেতা অভিজিৎ ঘটক।

সকলেই স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপু উপাধ্যায় এর প্রতিকৃতিতে মাল্যদান করে প্রদীপ উজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানের শুরুতেই আদিবাসী নৃত্যের মধ্যদিয়ে আদিবাদীদের সাংস্কৃতিক নৃত্য তুলে ধরে এবং সকল অতিথি দের একে একে সংবর্ধনা করা হয়।

পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধান উপাধ্যায় বক্তব্য দিতে গিয়ে জানান যে জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সদস্য বা গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, “যারা মানুষের সাথে নেই, নিজের বুথে বা নিজের এলাকায় যেতে পারেন না তাদের নিজে থেকেই সরে যাওয়া উচিত। দল তাদের টিকিট দেবে না। একই সঙ্গে তিনি বলেন আমি অনুরোধ করছি আগামীকাল থেকে আপনারা মানুষের দুয়ারে দুয়ারে যান। অন্তত একঘণ্টা করে সময় দিন। গত একুশের নির্বাচনে আমি এটা হাড়ে হাড়ে নিজের বিধানসভায় টের পেয়েছিলাম বলেই কারোর উপর নির্ভর না করে আমি বুথে বুথে মানুষের কাছে পৌঁছেছি। তিনি পরিষ্কার করে বলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে পুরোটাই মানুষের ভোটের মাধ্যমে জিততে হবে। সেই জন্য এখনো সময় আছে, কাজ করুন। তিনি বলেন কর্ম বা কাজ মানে লুট করা নয়।“

এই সভার বিভিন্ন পঞ্চায়েতের পক্ষ থেকে বিধান উপাধ্যায় সহ উজ্জ্বল চ্যাটার্জি ও অভিজিৎ ঘটক কে  সংবর্ধনা দেওয়া হয়।

এদিন এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বারাবনি ব্লক সভাপতি অসিত সিংহ, হিন্দি প্রকোস্ট এর শিনটু ভূঁইয়া, জেলার কর্মাধ্যক্ষ পূজা মাণ্ডি,পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউড়ি, সহ অনেকে।

এদিন এই অনুষ্ঠান পরিচালনা করেন জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউৎ ও পানুড়িয়া পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ সিংহ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories