Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

বিশ্বকাপ চার নাকি ২ বছর অন্তর হবে? বৈঠক ডাকল ফিফা

এনবিটিভি ডেস্ক: বিশ্বকাপ ফুটবল চার নাকি দু’বছর অন্তর হবে, তা চূড়ান্ত করতে বৈঠক ডাকল ফিফা। ৩০ সেপ্টেম্বর ২১১টি সদস্য দেশ, ক্লাব, লিগ ও ফুটবলারদের সংগঠনের মতামত নেবে ফিফা।

বিশ্বে ফুটবলের প্রসারে আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বে গঠিত কমিটি প্রস্তাব দেয়, দু’বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের। তীব্র আপত্তি জানায় ইউরোপ (উয়েফা) ও দক্ষিণ আমেরিকার (কনমেবল) ফুটবল ফেডারেশন। সমস্যার সমাধানসূত্র বার করতেই এই বৈঠক ডেকেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

গত ২১ মে ৭১তম ফিফা কংগ্রেসে দু’বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার কথা প্রথম জানানো হয়। তাদের সমর্থন করে মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (কনকাকাফ) এবং এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা (এএফসি)। চলতি মাসের শুরুর দিকে বিশ্বকাপজয়ী ও প্রাক্তন ফুটবলারদের মতামত নিয়েছিল ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা মনে করে, দু’বছর অন্তর বিশ্বকাপ হলে অনেক বেশি দেশ খেলার সুযোগ পাবে। আয়ও বাড়বে ফিফার। এই অর্থ তারা ফুটবলে পিছিয়ে থাকা দেশগুলির উন্নয়নে ব্যবহার করবে। ফিফার এই উদ্যোগের বিরোধিতা শুরু থেকেই করেছে শক্তিশালী দুই সংস্থা উয়েফা ও কনমেবল। তারা মনে করে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশ্বকাপ কৌলীন্য হারাবে। ক্ষতিগ্রস্ত হবে ইউরো কাপ ও কোপা আমেরিকার মতো প্রতিযোগিতা।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories