Saturday, March 7, 2026
22.7 C
Kolkata

মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে উদ্ধার তাজা বোমা

এনভিটিভি, ওয়েবডেস্ক:পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়া এবং মনোনয়নপত্র জমা শুরু হয়ে যাওয়ার পর ফের একবার মুর্শিদাবাদে উদ্ধার হল তাজা বোমা।রবিবার সকালে মুর্শিদাবাদ জেলা দুই প্রান্ত থেকে উদ্ধার হল প্রায় ১৫ টি সকেট বোমা এবং সুতলি বোমা। বোমা উদ্ধারের প্রথম ঘটনাটি ঘটে হরিহরপাড়া থানার লালনগর-ঘোষপাড়া এলাকাতে। আজ সকালে গ্রামের লোকেরা যখন চাষের জন্য যাচ্ছিলেন সেই সময় একটি চাষের জমিতে পরিত্যক্ত একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটির কাছাকাছি যেতেই তার মধ্যে বেশ কিছু সকেট বোমা দেখতে পান গ্রামবাসীরা। এরপরই হরিহরপাড়া থানাতে খবর দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, যে এলাকাতে বোমা উদ্ধার হয়েছে তার আশেপাশে বেশ ঘন জনবসতি রয়েছে। কে বা কারা রাতের অন্ধকারে বোমাগুলো ওই এলাকাতে রেখে গেল তা তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যে বোম ডিস্পোজাল ইউনিটকে বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে। অন্যদিকে অপর একটি ঘটনাতে সুতি থানা লক্ষীপুর এলাকাতে একটি চাষের জমি থেকে উদ্ধার হল বেশ কিছু তাজা সুতলি বোমা। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকালে কিছু গ্রামবাসী যখন চাষের কাজে যাচ্ছিলেন সেই সময় একটি ক্ষেতের মধ্যে একটি প্লাস্টিকের বালতিতে বোমাগুলো দেখতে পান। ইতিমধ্যে সুতি থানার বিশাল পুলিশ বাহিনী বোমা উদ্ধারের জায়গাটি ঘিরে রেখেছে। বোম ডিস্পোজাল ইউনিটকে বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories