Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

ঘাটাল থেকে রথিপুর,আশাকর্মীরা জাগাচ্ছেন বেঁচে থাকার আশা

দিনকয়েক আগে বন্যা প্লাবিত দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আশাদিদিরা। বন্যার জল ভেঙে হাঁড়িতে শুইয়ে শিশুকে পালস পোলিয়ো টিকা খাওয়াতে নিয়ে এসেছিলেন এক বাবা। কোমর সমান জলে নেমে ওই শিশুকে পোলিও খাইয়েছিলেন আশাদিদিরা। এই ভাবে ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন অনেক আশাদিদি। দায়িত্ব পালনে নজির গড়লেন ঘাটালের বলরামপুরের বাসিন্দা আশাকর্মী শ্যামলী মান্না।

শ্যামলীদেবী জানতেন বলরামপুরে বেশ কয়েকজন জ্বরে আক্রান্ত। ওষুধ না পেলে তাঁদের বিপদ আরও বাড়বে। জলমগ্ন ঘাটালে নৌকাই এখন যাতায়াতের একমাত্র মাধ্যম। কিন্তু নৌকার জন্য আর অপেক্ষা করেননি শ্যামলীদেবী। সাঁতার কেটে তিনি পৌঁছে যান আক্রান্তদের কাছে। তাঁর সাঁতার কাটার সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই অবশ্য প্রশাসনের তরফে নৌকার ব্যবস্থা করে দেওয়া হয়।

মঙ্গলবারই আরও একটি ছবি ধরা পড়ে ঘাটাল থানার রথিপুরে। রীতা দোলুই নামে অন্য এক আশাকর্মী নিজে নৌকা চালিয়ে ওষুধ পৌঁছে দেন আর্তদের কাছে। শ্যামলী ও রীতার এই দায়িত্ববোধ দেখে গর্বিত স্বাস্থ্য দফতর। শ্যামলীদেবীর কথায়, ”আমি সাঁতার কাটতে জানি। ওষুধ না পেয়ে মানুষগুলো কষ্ট পাচ্ছিল। তাই সাঁতারেই ওষুধ পৌঁছে দিয়েছি। এটা তো আমাদের দায়িত্ব-কর্ব্যের মধ্যেই পড়ে।”

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories