Wednesday, October 21, 2026
25 C
Kolkata

১৪টি পুজোর উদ্বোধন করবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

১৪টি পুজোর উদ্বোধন করবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দুপুর ২টো নাগাদ বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ নেবেন। শপথগ্রহণ করাবেন রাজ্যপাল। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী যেতে পারেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে পুজো উদ্বোধন শুরু করবেন। সোয়া তিনটে নাগাদ সেখানে যাবেন তিনি। এরপর খিদিরপুর ৭৪ পল্লী, ২৫ পল্লীর পুজোও উদ্বোধন করবেন। বিকেল চারটে নাগাদ বেহালা নতুন দলের পুজো উদ্বোধন করবেন। একঘণ্টায় পর পর বড়িশা ক্লাব, অজয় সংহতি, ৪১ পল্লীর পুজো উদ্বোধন করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বিকেল পাঁচটায় বোসপুকুর তালবাগানের পুজো উদ্বোধন করবেন মমতা। তারপর বোসপুকুর শীতলা মন্দির, ২১ পল্লী, আদি বালিগঞ্জের পুজোও উদ্বোধন করবেন এই একঘণ্টায়। সন্ধ্যা ছ’টায় হিন্দুস্তান ক্লাব ও তারপর কালীঘাট মিলন সঙ্ঘের পুজো উদ্বোধন করবেন। এর আগে বুধবার একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেন মমতা। যোধপুর পার্ক, বাবুবাগান, নাকতলা উদয়ন সঙ্ঘ, সেলিমপুর পল্লী ও চেতলা অগ্রণী-সহ একের পর এক পুজো মণ্ডপে যান তিনি। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো বলে পরিচিত চেতলা অগ্রণী। ওই মণ্ডপে প্রতি বার প্রতিমার চোখ আঁকেন মমতা। এবারও তার ব্যতিক্রম হয়নি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories