Friday, March 6, 2026
22.2 C
Kolkata

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭ জন ফিলিস্তিনি

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় অন্তত ৩৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রবিবার প্রকাশিত একটি বিবৃতিতে গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, আহত হয়েছেন আরও ৯০৩ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু বলে জানা যায়।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি সেনারা ৫৯১টি বুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে সাধারণ মানুষের দিকে গুলি চালানো, বাড়ি ও ত্রাণ শিবির লক্ষ্য করে হামলা, এবং বাড়িঘর ভেঙে ফেলা। এছাড়া ৩৮ জন ফিলিস্তিনিকে বিনা কারণে আটক করার অভিযোগও তুলেছে গাজার প্রশাসন।

গাজা প্রশাসনের দাবি, এই সব হামলা প্রমাণ করে ইসরায়েল ইচ্ছাকৃত ভাবে যুদ্ধবিরতি চুক্তিকে দুর্বল করতে চাইছে এবং এলাকার স্থিতিশীলতা নষ্ট করার পরিবেশ তৈরি করছে। । এই পরিস্থিতিতে গাজা প্রশাসন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের মতে, ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানো ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। মিশর ও কাতারের মধ্যস্থতায় এবং মার্কিন সমর্থনে এই যুদ্ধবিরতি চুক্তি ১০ অক্টোবর কার্যকর হয়। গত দুই বছর ধরে ইসরায়েলি আক্রমণে গাজায় ৭০ হাজারের বেশি মানুষ নিহত এবং ১,৭০,০০০ বেশি মানুষ আহত হয়েছেন।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories