Monday, July 27, 2026
29.1 C
Kolkata

সরকারি নির্দেশ না মেনে হাজার হাজার মানুষ জড়ো করে করোনা ছড়াচ্ছে শওকত মোল্লা, অভিযোগ ভাইজান ভক্তদের

এনবিটি: রাজ্যজুড়ে যখন করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে তখন মুখ্যমন্ত্রী একসঙ্গে অনেকগুলো মানুষ কে থাকতে নিষেধ করছেন। কিন্তু দিদির গুণধর এমএলএ শওকত মোল্লা সেসব কোথায় কেয়ার করে না। হাজার হাজার লোক নিয়ে চলেছে সমাগম। মুখে কোন মাক্স নেই। নেই কোনো সামাজিক দূরত্ব। শওকত মোল্লা নিজেই মুখে মাক্স পরেন না।

হাজার হাজার জনতার মাক্স নেই মুখে

তাহলে কি দিদির এমএলএ এমপি দের জন্য রাজ্যের কোন নিয়ম শৃঙ্খলা থাকবে না? নাকি যারাই নিয়ম করবে তারাই ভঙ্গ করবে। বাংলায় প্রবাদ বাক্যে একটি কথা আছে, ‘রক্ষক-ই ভক্ষক’, তা প্রমাণ করে দিল তৃণমূলের বিধায়ক সওকাত মোল্লা।। শওকত মোল্লা বারবার বলেন, আপনারা গ্যাদারিং করবেন না, মাক্স পড়বেন। অথচ নিজেই মাক্স পারেন না। নিজেই হাজার হাজার মানুষ নিয়ে সভা করছেন।। যে নিজে নিয়ম মানে না সে জনগণকে কিভাবে নিয়ম মানার কথা বলে? তাহলে রাজ্যে করোনা সংক্রমনের জন্য শওকত মোল্লা কি দায়ী নয়??

শওকত মোল্লা ও তার অনুগামীদের মুখে মাক্স নাই

সম্প্রতি আব্বাস সিদ্দিকী বনাম শওকত মোল্লার লড়াইয়ে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার রাজনীতি। আর সেই উত্তপ্ত রাজনৈতিক প্রতিহিংসায় শঙ্কিত সওকাত জনসমাগম করে কি রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি করতে চাইছেন? ভাইজান ভক্তদের অভিযোগ হাজার হাজার লোক জড়ো করে রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি করছে এই শওকত মোল্লার মত কিছু তৃণমূলের নেতারা। অভিযোগ তা অনেকটাই সত্য ।

মুখে মাক্সহীন জনতা

গত মঙ্গলবার ক্যানিং পূর্ব বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে বোদরা অঞ্চল এ কাজদিয়া ফুটবল ময়দানে একটি সভা করে সওকাত মোল্লা।সেখানে কয়েক হাজার মানুষের জামায়াত হয়। আর তা নিয়েই শুরু হয় বিতর্ক।যে মুখ্যমন্ত্রী নিজেই মানুষকে বারবার সচেতন করছেন আপনারা এক জায়গায় অনেকজন জড়ো হবেন না সেই মুখ্যমন্ত্রীর আদরের এমএলএ হাজার হাজার মানুষকে জড়ো করে করোনা সংক্রমণ বৃদ্ধিতে সহযোগিতা করছে, আর সেখানে মুখ্যমন্ত্রী নীরব দর্শকের ভূমিকা পালন করছেন।

শওকত মোল্লা ঘোষণা করেছেন, আগামী ১৬-ই আগস্ট আবারো হাজার হাজার জনতা এক জায়গায় করে মিটিং করবেন!
এতে কি করোনা বৃদ্ধি পাবে না?? এই মিটিং থেকে কি করোনা সংক্রমণ ছড়াবে না? এর গ্যারান্টি দিতে পারবে শওকত মোল্লারা?

Hot this week

NDA-র সঙ্গেই থাকবে, নাকি বিজেপিতে মিশবে? শুভেন্দুর সঙ্গে NCPI-এর সাংসদদের বৈঠক ঘিরে জল্পনা

দিল্লির রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে নতুন জল্পনা। এনডিএ-র...

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, বিজেপি সাংসদদের ‘জিন্দাবাদ’ স্লোগানে স্বাগত

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোমবার প্রথমবার...

নিট ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব ছিলেন ওড়িশার বিজেপি সাংসদ-কন্যা

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজনৈতিক মহলে যেমন...

যোগী রাজ্যে উদ্বোধনের মাত্র ১২ দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত ৪,৭০০ কোটির এক্সপ্রেসওয়ে, উঠল নির্মাণের মান নিয়ে প্রশ্ন

উত্তরপ্রদেশের উন্নাও জেলায় নতুন তৈরি গ্রিনফিল্ড ন্যাশনাল এক্সপ্রেসওয়ের একটি...

ইথানল মিশ্রিত পেট্রলের বিরুদ্ধে সরব নতুন সংগঠন, সামনে এল ‘ই-২০ জনতা পার্টি’

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার নতুন একটি...

Topics

যন্তরমন্তরে আন্দোলনকারীদের খাবার পৌঁছে দেওয়া মুসলিম যুবককে হেনস্তার অভিযোগ, অস্বীকার পুলিশের

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তরমন্তরে চলা...

পেলেট গুলির নির্দেশ কে দিল? রাহুলের চিঠিতে চাপে স্বরাষ্ট্র মন্ত্রক, সাময়িক নিষেধাজ্ঞার ইঙ্গিত

নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া বিতর্কের...

Related Articles

Popular Categories