Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

মালদা জেলার দাবা সংস্থার উদ্বোধনে গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া

মালদা : মালদা জেলার দাবা সংস্থার উদ্বোধন করতে মালদায় এলেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। সোমবার সন্ধ্যায় মালদা জেলা ক্রীড়া সংস্থার কমিউনিটি হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় মালদা জেলা দাবা সংস্থার।

দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য দেবব্রত সাহা সহ অন্যান্য প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়েরা।

মালদা জেলার দাবা সংস্থার ১৪ জনের একটি কমিটি তৈরি করা হয়। সংস্থার পেট্রোন করা হয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। সভাপতি হন দেবাশীষ তালুকদার। সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় রাজেশ গুপ্তাকে।
মালদা জেলা ক্রীড়া সংস্থার মুকুটে আরেকটি পালক জুড়লো দাবা সংস্থার মাধ্যমে।

জেলায় খেলার মানকে উন্নত করতে অন্যান্য খেলার পাশাপাশি দাবা খেলায় খুদেদের আকর্ষিত করার জন্য নতুন কমিটি তৈরি করা হয়। খুদে খেলোয়াড়দের সঙ্গে দাবা খেলে তাদের উৎসাহিত করেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। এর পাশাপাশি জেলা দাবা সংস্থার নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান তিনি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories