Friday, March 6, 2026
22.2 C
Kolkata

কুয়াশার রাতে জলভরা গর্তে পড়ে মৃত্যু যুবকের, সামনে দাঁড়িয়েও ছেলেকে বাঁচাতে পারলেন না বাব

ঘন কুয়াশার মধ্যে গ্রেটার নোয়ডায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ২৭ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার। বৃহস্পতিবার গভীর রাতে সেক্টর ১৫০ এলাকায় বাড়ি ফেরার পথে নির্মাণকাজের জন্য খোঁড়া একটি জলভরা গর্তে পড়ে যায় তাঁর গাড়ি। রাস্তার ধারে ওই গর্তে কোনও ব্যারিকেড, আলো বা সতর্কতামূলক চিহ্ন না থাকায় দুর্ঘটনাটি ঘটে বলে অভিযোগ।

গাড়িটি ধীরে ধীরে জলে ডুবে যেতে শুরু করলে যুবরাজ কোনওরকমে উঠে গাড়ির ছাদে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। সাঁতার না জানলেও তিনি মোবাইলের টর্চ জ্বালিয়ে নিজের অবস্থান জানান এবং বাবাকে ফোন করে খবর দেন। খবর পেয়ে তাঁর বাবা ঘটনাস্থলে পৌঁছালেও ঘন কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। ছেলের চিৎকার শোনা গেলেও কাছে পৌঁছে সাহায্য করা সম্ভব হয়নি।

পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। দড়ি, মই ও ক্রেন ব্যবহার করেও গভীর জল, অন্ধকার ও কুয়াশার কারণে উদ্ধারকাজে সমস্যা হয়। প্রায় দেড় ঘণ্টা পর যুবরাজের চিৎকার থেমে যায়। ভোর সাড়ে চারটে নাগাদ তাঁর দেহ উদ্ধার করা হয়।

যুবরাজ গুরগাঁওয়ের একটি আইটি সংস্থায় কর্মরত ছিলেন। দু’বছর আগে তাঁর মায়ের মৃত্যু হয়েছে এবং তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। ঘটনার পরে যুবরাজের বাবার অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা রুজু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই গর্তটি খোলা অবস্থায় পড়ে ছিল এবং আগেও সেখানে দুর্ঘটনা ঘটেছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories