Saturday, September 5, 2026
30 C
Kolkata

হজযাত্রা ২০২৬ শুরু ১৮ এপ্রিল থেকে, জোর কদমে প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ হজ কমিটি

২০২৬ সালের হজযাত্রা শুরু হতে চলেছে আগামী ১৮ এপ্রিল থেকে। এই গুরুত্বপূর্ণ ধর্মীয় যাত্রাকে সামনে রেখে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি একটি প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করে। সেখানে উপস্থিত সদস্যরা যাত্রীদের আরাম, নিরাপত্তা এবং সঠিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান জানান, তাঁদের প্রধান উদ্দেশ্য হলো যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে কলকাতা বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দা বা মদিনায় পৌঁছাতে পারেন। যাত্রীদের সুবিধার জন্য সব রকম সরকারি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন। তিনি আরও জানান, এ বছর শুধু পশ্চিমবঙ্গ নয়, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, আসাম, মণিপুর এবং ত্রিপুরা থেকেও বহু মানুষ কলকাতা বিমানবন্দর ব্যবহার করে হজে যাবেন। তাই এত বিপুল সংখ্যক যাত্রীর যাতায়াত সুষ্ঠুভাবে পরিচালনা করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

হজ কমিটির পক্ষ থেকে যাত্রীদের পরিবার ও পরিচিতদের অনুরোধ করা হয়েছে, অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলতে। এতে বিমানবন্দরের কাজ দ্রুত হবে এবং যাত্রীরা স্বস্তি নিয়ে তাঁদের ধর্মীয় কর্তব্য পালন করতে পারবেন। সবশেষে, হজযাত্রীদের সুস্থ ও সফল যাত্রার জন্য বিশেষ প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে গোটা ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories