Friday, March 6, 2026
22.2 C
Kolkata

উত্তর প্রদেশের সনামধন্য হাজী ব্রাদার্সের বাড়িতে ইডি, সিবিআই! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ

সোমবার ভোরবেলায়, উত্তর প্রদেশের সম্ভাল জেলায় যৌথ অভিযান চালায় ইডি, সিবিআই। সম্ভাল জেলার বিশিষ্ট মাংস ব্যবসায়ী হাজী ইমরান, হাজী ইরফানের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি হয়। দুই ভাই ‘হাজী ব্রাদার্স’ নামে পরিচিত।

আনুমানিক সকাল সকাল ৬টা নাগাদ দিল্লি থেকে আসা প্রায় ৭০টি গাড়ির একটি কনভয়ে সম্ভালে পৌঁছয়। আনুমানিক প্রায় ১০০ জনের বেশি কর্মকর্তা উপস্থিত ছিলেন এই অভিযানে। অভিযান চালানো হয় হাজী ব্রাদার্সের বাড়ি, কারখানাসহ তাদের চার জন কর্মচারীর বাড়িতে। চিমায়াওয়ালি গ্রামে অবস্থিত ইন্ডিয়ান ফ্রোজেন ফুড কারখানাতেও তল্লাশি চালানো হয়। সেইসঙ্গে ভুদা এলাকায় হাজী ইরফানের বিলাসবহুল বাড়ি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। অভিযানের সময় কিছু সম্পত্তি ও কারখানা সিল করে দেওয়া হয়।

হাজী ব্রাদার্স উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশসহ আরও কিছু রাজ্যে মাংস রপ্তানি ব্যবসা চালান। তাদের ব্যবসার মূল্য প্রায় ১,০০০ কোটি টাকা বলে জানা গেছে। ইডি ও সিবিআই সন্দেহ করছে, এই ব্যবসার আড়ালে অর্থ পাচার, কর ফাঁকি ও বেআইনি লেনদেন হচ্ছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রশাসন জানিয়েছে, নথি ও ব্যাংক রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পিএসি মোতায়েন করা হয়েছে। এদিকে বিরোধীরা এই অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা বলছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories