Tuesday, October 27, 2026
29 C
Kolkata

প্রেমিকের হাতে খুন হল প্রেমিকা

এনভিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম): উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনায় যখন গোটা দেশ উত্তাল , তখন করিমগঞ্জ জেলায় এক যুবতির নগ্ন লাশ উদ্ধার হলো। পুলিশের প্রাথমিক অনুমান ধর্ষণের পর খুন করা হয়েছে যুবতিকে। বছর কুড়ির শিবানী নমঃশূদ্রের লাশ শুক্রবার উদ্ধার হয়েছে ফকিরবাজার এলাকার লঙাই নদীতে। শনিবার মেয়েকে শনাক্ত করেন শিবানীর বাবা শৈলেন নমঃশূদ্র। আম্বরখানা গ্রামের শৈলেনবাবু বলেন,গত রবিবার রাতে মেয়ে ঘর থেকে নিখোঁজ হয়ে যায়।অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সোমবার লঙাই থানায় নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু পুলিশ এতে গুরুত্ব দেয়নি। শুক্রবার মেয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে ফকিরবাজারে।শনিবার সিভিল হাসপাতালের মর্গে গিয়ে মেয়েকে শনাক্ত করেন তারা। হতদরিদ্র শৈলেনবাবুর অভিযোগ, শিবানীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পাশের কাটাখাল গ্রামের শ্যামল দেবনাথ। কিন্তু জাতাপাতের কারনে শিবানীকে বিয়ে করতে বেঁকে বসে শ্যামল। পরে পথেরকাঁটা দূর করতে শিবানীকে ঘর থেকে ডেকে নিয়ে খুন করেছে। শ্যামলের গ্রেফতাররির দাবিতে সোচ্চার হয়েছেন লঙাই পঞ্চায়েত এলাকার জনতা।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories